advertisement

Digha Speedboat: উদয়পুরে স্পিডবোট ভ্রমণে সাবধান! সমুদ্র ছিটকে পড়লেন দুই পর্যটক, প্রপেলারে পা কেটে ভয়ানক অবস্থা

Last Updated:

Digha Speedboat: উদয়পুর সৈকতে স্পিড বোট দুর্ঘটনা। চালকের অসাবধানতায় রক্তাক্ত দুই পর্যটক। পা মারাত্মকভাবে জখম হয়েছে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: উদয়পুর সৈকতে স্পিড বোট দুর্ঘটনা। চালকের অসাবধানতায় রক্তাক্ত দুই পর্যটক। দিঘার নিকটবর্তী উদয়পুর সৈকতে স্পিড বোট দুর্ঘটনায় দুই পর্যটক গুরুতর আহত হয়েছেন। এদিন বুধবার বিকেলে S.A.W.S নামক একটি সংস্থার বোটে পর্যটকরা সমুদ্র ভ্রমণে বের হন।
সেই সময় এই দুর্ঘটনা হয়েছে বলে খবর। অভিযোগ, চালকের চরম অসাবধানতা ও দ্রুত গতির কারণে বোটটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। তীব্র ঝাঁকুনিতে দুই পর্যটক সমুদ্রের মাঝখানে ছিটকে পড়ে যান। বোটের নিচে থাকা প্রপেলারের (পাখা) আঘাতে তাঁদের পা মারাত্মকভাবে জখম হয়েছে।
advertisement
advertisement
বর্তমানে দুই পর্যটককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়র জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং মালিকপক্ষের উদাসীনতার অভিযোগ উঠেছে ঘটনার জেরে। স্পিড বোট ভ্রমণ নিয়ে আতঙ্ক বেড়েছে পর্যটকদের মধ্যে।
advertisement
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এখানে পর্যটক হয়রানির অভিযোগ রয়েছে। তবে এই দুর্ঘটনা নিরাপত্তার কঙ্কালসার চেহারাটি প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Digha Speedboat: উদয়পুরে স্পিডবোট ভ্রমণে সাবধান! সমুদ্র ছিটকে পড়লেন দুই পর্যটক, প্রপেলারে পা কেটে ভয়ানক অবস্থা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement