Acting Training: হাতে আসবে অগুন্তি টাকা, কয়েক মাসের ট্রেনিংয়ে খুলে ঘুরে যেতে ভাগ্য! নামমাত্র খরচে হাতের কাছে বড় সুযোগ
- Reported by:Madan Maity
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur Acting Training: অভিনয়ে কাজ করার ইচ্ছা থাকলে বা দক্ষতা থাকলেও, সঠিক প্রশিক্ষণের অভাবে তা অনেকেই করে উঠতে পারেন না। তাছাড়াও জেলার প্রশিক্ষণের সেই সুযোগ কম ছিল। তবে এবার এগরার বুকে সেই সুযোগ নিয়ে হাজির একটি সংস্থা।
এগরা, মদন মাইতি: অভিনয় মানেই শুধুই শহরের বড় মঞ্চ, নামী স্টুডিও বা ঝলমলে আলোর জগৎ, এই ধারণা দীর্ঘদিন ধরেই মানুষের মনে গেঁথে রয়েছে। ফলে গ্রামগঞ্জের বহু প্রতিভাবান ছেলে-মেয়ে নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে পিছিয়ে পড়ে। শহরে গিয়ে প্রশিক্ষণ নেওয়া তাঁদের পক্ষে সহজ হয় না। অর্থনৈতিক সমস্যা, যাতায়াতের অসুবিধা, সঠিক দিশার অভাব তাঁদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই বহু প্রতিভা আড়ালেই থেকে যায়। এবার সেই চিত্র বদলাতে চলেছে। গ্রামের মাটিতেই তৈরি হয়েছে অভিনয় শেখার সুযোগ।
এতে নতুন আশার আলো দেখছে গ্রামীণ এলাকার তরুণ প্রজন্ম। অভিনয় জগতকে আর দূরের কিছু বলে মনে হচ্ছে না তাঁদের। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় শুরু হয়েছে অভিনয় শেখার এক নতুন উদ্যোগ। এখানে তৈরি হয়েছে বেসরকারি ফিল্ম প্রোডাকশন প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গ্রামের ছেলে-মেয়েরা প্রথমবার অভিনয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা পাচ্ছে। শুধু এগরা নয়, জেলার বিভিন্ন প্রান্তের গ্রাম থেকেও আসছেন আগ্রহী শিক্ষার্থীরা। অনেকেই আগে কখনও মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাননি। কারও অভিনয়ের ইচ্ছে থাকলেও সঠিক পথ জানা ছিল না।
advertisement
আরও পড়ুন: ভোর হলে জিমে ছুটে যান ‘সত্তরের যুবক’, আধুনিক যন্ত্রপাতিতে শরীরচর্চার পাঠ দেন অন্যদের! ফিটনেসের ফ্যান গোটা এলাকা
এখন প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা ক্যামেরার সামনে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে শিখছে। সংলাপ বলা, মুখভঙ্গি, শরীরী ভাষা ও আবেগ প্রকাশের মত বিষয়গুলি ধীরে ধীরে রপ্ত করছে তাঁরা। এই প্রশিক্ষণ কেন্দ্রটি শিশুদের জন্যও এক অনন্য সুযোগ তৈরি করেছে। খুব ছোট বয়সের খুদেরাও এখানে অভিনয়ের প্রাথমিক ধারণা পাচ্ছে। গ্রামের শিশুরা খেলতে খেলতেই অভিনয়ের সঙ্গে পরিচিত হচ্ছে। তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। বড়দের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ পদ্ধতি। শুধু অভিনয় শেখানোতেই সীমাবদ্ধ নয় এই উদ্যোগ। যেখানে মাসিক বেতনে দেওয়া প্রশিক্ষণ। খরচও থাকবে সাধারণের নাগালের মধ্যে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিনেমা তৈরির বিভিন্ন দিক সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। চিত্রনাট্য, ক্যামেরার কাজ, নির্দেশনা ও সম্পাদনার মত বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। এর ফলে গ্রামের ছেলে-মেয়েরা চলচ্চিত্র জগতকে আরও কাছ থেকে জানতে পারছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম অশোক কুমার প্রধানের কথায়, পূর্ব মেদিনীপুরের গ্রামগঞ্জে বহু প্রতিভাবান যুবক-যুবতী রয়েছেন। এতদিন তাঁরা শুধুমাত্র সুযোগের অভাবে পিছিয়ে ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশের একটি মঞ্চ তৈরি হচ্ছে। স্থানীয় সাংস্কৃতিক মহলের মতেও এই প্রশিক্ষণ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মফস্বল এলাকায় এমন সুযোগ তৈরি হওয়ায় গ্রামের ছেলে-মেয়েরা এখন আর নিজেকে পিছিয়ে ভাবছে না।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Feb 10, 2026 3:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Acting Training: হাতে আসবে অগুন্তি টাকা, কয়েক মাসের ট্রেনিংয়ে খুলে ঘুরে যেতে ভাগ্য! নামমাত্র খরচে হাতের কাছে বড় সুযোগ









