advertisement

Fitness Trainer: ভোর হলে জিমে ছুটে যান 'সত্তরের যুবক', আধুনিক যন্ত্রপাতিতে শরীরচর্চার পাঠ দেন অন্যদের! ফিটনেসের ফ্যান গোটা এলাকা

Last Updated:

Bankura Fitness Trainer: বয়স ৭০ এর কোঠা ছাড়িয়েছে। কিন্তু শরীর এখনও ফিট। প্রতিদিন ভোরে উঠে জিমে ছোটেন ৭০ বছরের কমলেশ রক্ষিত। শরীর চর্চার পাঠ দেন যুব সমাজকে। আবার কখনও খেয়াল হলে বেরিয়ে পড়েন ট্রেকিংয়ে।

+
প্রশিক্ষক

প্রশিক্ষক কমলের সাঁতরা

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভোর পাঁচটা বাজতেই জিমের দরজা খুলে দেন বছর সত্তরের কমলেশ সাঁতরা। নিঃশব্দ ভোরে যখন এলাকা ঘুমিয়ে থাকে, তখনই তাঁর উপস্থিতিতে প্রাণ ফিরে পায় লালুদার জিম। একটু একটু করে সেখানে ঢুকতে শুরু করেন এলাকার যুবক ও যুবতীরা। কারও লক্ষ্য ফিটনেস, কারও ওজন কমানো, আবার কারও স্বপ্ন শক্ত শরীর গড়া। আর সেই সব লক্ষ্যপূরণের নির্ভরযোগ্য ভরসা হয়ে উঠেছেন কমলেশ বাবু।
বাঁকুড়া জেলার ওন্দার ব্রাহ্মণপাড়ায় অবস্থিত এই জিমে রয়েছে আধুনিক শরীরচর্চার প্রায় সব সরঞ্জাম। ওয়েট ট্রেনিং থেকে কার্ডিও, স্ট্রেচিং থেকে শুরু করে প্রাথমিক মার্শাল আর্টস, সব কিছুরই প্রশিক্ষণ দেন কমলেশ বাবু নিজে। নিজের ফিটনেস বজায় রাখার পাশাপাশি এলাকার যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য। ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রায় টানা বারো ঘণ্টা এই জিমেই কাটে তাঁর দিন।
advertisement
আরও পড়ুন: শিক্ষকদের এক চালে বাজিমাত, মিড-ডে-মিলের খরচ কমে অর্ধেক! কিন্তু পড়ুয়াদের পাতে পুষ্টির ঘাটতি নেই
বর্তমানে প্রায় ৩০ জন যুবক-যুবতী নিয়মিত এখানে শরীরচর্চা করতে আসেন। তাঁদের অনেকেই বলেন, কমলেশ বাবুর জীবনযাপনই তাঁদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যেখানে বয়স কখনওই সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় না। এর আগে প্রায় ৩৫ বছর আসামে একটি ঔষধ কোম্পানিতে কাজ করেছেন কমলেশ সাঁতরা। অবসরের পর বাঁকুড়ায় ফিরে এসে নিজেকে অলসতায় না ডুবিয়ে এই জিম গড়ে তুলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শরীর চর্চার পাশাপাশি বাগান করা তাঁর আর এক প্রিয় অভ্যাস। সময় সুযোগ পেলেই আবার বেরিয়ে পড়েন ট্রেকিংয়ে। দুর্গম পাহাড়ই তাঁর পছন্দের ঠিকানা। কমলেশ সাঁতরা প্রমাণ করে দিচ্ছেন, ৭০ শুধু একটি সংখ্যা মাত্র। ইচ্ছাশক্তি, নিয়ম আর পরিশ্রম থাকলে বয়স কখনওই সুস্থ জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই বার্তাই প্রতিদিন ভোরে ছড়িয়ে পড়ে লালুদার জিম থেকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fitness Trainer: ভোর হলে জিমে ছুটে যান 'সত্তরের যুবক', আধুনিক যন্ত্রপাতিতে শরীরচর্চার পাঠ দেন অন্যদের! ফিটনেসের ফ্যান গোটা এলাকা
Next Article
advertisement
লোকসভায় অচলাবস্থা অব্যাহত! স্পিকার ওম বিড়লার অপসারণ চেয়ে অনাস্থা নোটিস জমা দিল বিরোধীরা, কংগ্রেসের প্রস্তাবে স্বাক্ষর RJD, বামেদের
লোকসভায় অচলাবস্থা অব্যাহত! স্পিকার ওম বিড়লার অপসারণ চেয়ে অনাস্থা নোটিস জমা দিল বিরোধীরা
  • লোকসভায় অচলাবস্থার মধ্যেই কংগ্রেস-সহ বিরোধীরা স্পিকার ওম বিড়লার অপসারণে অনাস্থা নোটিস জমা দিয়েছে.

  • ডিএমকে, বাম, সমাজবাদী পার্টি ও আরজেডি এই উদ্যোগে থাকলেও তৃণমূল কংগ্রেস এতে অংশ নেয়নি বলে জানা গেছে.

  • বিরোধীদের অভিযোগ, স্পিকার পক্ষপাতদুষ্ট এবং বিরোধী সাংসদদের অধিকার খর্ব করা হচ্ছে লোকসভায়.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement