advertisement

পথের কাঁটা... বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের! প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী...

Last Updated:

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছু কেনাকাটার নাম করে মোটর সাইকেলে সফিকুলকে চাপিয়ে বের হয় উজ্জ্বল। তারপরই সফিকুলকে খুন করা হয় বলে অনুমান পুলিশের।

News18
News18
বর্ধমান: প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুন করল স্ত্রী। বর্ধমানের দেওয়ানদিঘি থানা এলাকার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তের পর মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের সঙ্গে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতের নাম সফিকুল ইসলাম আনসারি ওরফে আরিফ। বাড়ি দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়ার বিজয়বাটি এলাকায়। দেওয়ানদিঘি থানারই মিলিকপাড়ায় সেচ ক্যানেল থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে যোগসাজশ করে প্রেমিককে দিয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠেছে মৃতের স্ত্রীর বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে সফিকুল ইসলাম আনসারীর স্ত্রী রাজিয়া সুলতানা ও তাঁর প্রেমিক মমতাজউদ্দিন সেখ ওরফে উজ্জ্বল সেখ কে গ্রেফতার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ।
advertisement
advertisement
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সফিকুলের বাড়িতে যাতায়াত ছিল উজ্জ্বলের। সে তাদের বাড়িতে সফিকুলকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে। সেই নিমন্ত্রণ রক্ষা করতে গতকাল রবিবার সকালে স্ত্রী ও তিন বছরের কন্যাকে সঙ্গে  নিয়ে মোটর সাইকেলে মিলিকপাড়ায় উজ্জ্বল সেখের বাড়ি যায় সফিকুল। তারপর সন্ধ্যা নাগাদ সেচ ক্যানাল থেকে রক্তাক্ত অবস্থায় সফিকুলের দেহ পাওয়া যায়। ভারি কোনও বস্তুর আঘাতে হত্যা করার পর সফিকুলের দেহ সেচ ক্যানালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ। পৌঁছে যান জেলা পুলিশের পদস্থ কর্তারাও। মৃত সফিকুলের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, উজ্জ্বলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল সফিকুলের স্ত্রী রাজিয়া সুলতানার। তাদের প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছিল সফিকুল। পথের কাঁটা সরাতেই সফিকুলকে খুনের ছক কষে দুজনে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছু কেনাকাটার নাম করে মোটর সাইকেলে সফিকুলকে চাপিয়ে বের হয় উজ্জ্বল। তারপরই সফিকুলকে খুন করা হয় বলে অনুমান পুলিশের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
পথের কাঁটা... বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের! প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement