Agriculture News: মুকুলে ঢাকা গাছ, ব্যাপক ফলনের আশা! তবে এরই মাঝে নতুন আশঙ্কায় পূর্বস্থলীর আমচাষিরা
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Madhab Das
Last Updated:
Agriculture News: শীতের শেষে পূর্বস্থলীর বাগানগুলোতে আমের মুকুলের সমারোহ দেখা দিলেও স্বস্তিতে নেই চাষিরা। একটি কারণে ক্ষতির আশঙ্কায় রাতের ঘুম উড়েছে তাঁদের। জানুন চাষিদের আশঙ্কার কারণ।
কালনা, পূর্ব বর্ধমান, পূর্বস্থলী: এবছর আমের প্রায় প্রতিটা গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। স্বভাবতই এখন থেকেই আশাবাদী পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর আমচাষিরা। চাষিদের মতে, গত বছরের তুলনায় এবার অনেক বেশি গাছে মুকুল এসেছে, ফলে ফলনও ভাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
স্থানীয় এক চাষি জানান, গতবার অনেক গাছে মুকুলই আসেনি। কিন্তু এবছর প্রায় সব গাছেই মুকুল এসেছে, তাই ভাল ফলনের আশা করছেন তাঁরা। ইতিমধ্যেই গাছে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়েছে। যদিও সামনে কালবৈশাখীর ঝড়ের আশঙ্কা থাকলেও চাষিরা আশা করছেন আবহাওয়া অনুকূল আবহাওয়া থাকলে ফলন সন্তোষজনক হবে।
advertisement
advertisement
এলাকার অভিজ্ঞ আম ব্যবসায়ী শিবু ভট্টাচার্য জানান, তিনি প্রায় ৩৫–৪০ বছর ধরে আমের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর কথায়, এবছর গাছে প্রচুর মুকুল দেখা গেলেও আবহাওয়ার কারণে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। মাঝখানে বৃষ্টি ও কুয়াশার প্রভাব পড়েছে, সামনে ঝড়-বৃষ্টি বা শিলাবৃষ্টির উপর অনেকটাই নির্ভর করবে ফলন। তবে তাঁর কথায় তিনি এত বছর ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও এত মুকুল এই প্রথম দেখলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই এলাকা থেকে আম মূলত পারুলিয়া ও আশপাশের বাজারে যায়। সেখান থেকে তা বিভিন্ন জেলায় এবং রাজ্যের বাইরেও পাঠানো হয়। কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, বেনাচিতি ছাড়াও আসাম, বিহার ও নেপাল সীমান্ত এলাকাতেও এখানকার আম সরবরাহ করা হয়। সব মিলিয়ে, প্রাকৃতিক প্রতিকূলতা না থাকলে এবছর আমের ফলন ভাল হবে বলেই আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 12, 2026 6:37 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: মুকুলে ঢাকা গাছ, ব্যাপক ফলনের আশা! তবে এরই মাঝে নতুন আশঙ্কায় পূর্বস্থলীর আমচাষিরা







