advertisement

Maha Shivratri 2026: দেশ ঘোরার দরকার নেই, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন এক ছাদের তলায়! শিবরাত্রির আগে অভিনব আয়োজন, রইল হদিশ

Last Updated:

Maha Shivratri 2026: সময় ব্যয় করে সারা ভারতবর্ষ ঘুরে জ্যোতির্লিঙ্গ দর্শন নয়, এক ছাদের তলায় প্রধান ১২ শৈব দর্শন এবং একাধিক শিবলিঙ্গের প্রদর্শন করা হয়েছে মেদিনীপুরে।

+
 দ্বাদশ

 দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন

মেদিনীপুর, রঞ্জন চন্দ: সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, কেদারনাথ কিংবা কাশি বিশ্বনাথ এমনই ১২ জ্যোতির্লিঙ্গ রয়েছে সারা ভারত জুড়ে। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল শিবের ১২টি পবিত্র স্থান। সব মানুষের ক্ষেত্রে একসঙ্গে ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্ভব হয়ে ওঠে না, কেউ কেউ আবার এক থেকে দেড় বছরের জন্য বাড়ি থেকে বের হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণের জন্য। তবে এবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মেদিনীপুরে? শুনে অবাক লাগলেও মেদনীপুর শহরে বিশেষ প্রদর্শনের মধ্য দিয়ে বারোটি স্থানের মহাদেবের লিঙ্গকে সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হয়েছে। শুধু তাই নয়, রয়েছে বরফ দিয়ে তৈরি শিবলিঙ্গ, যা আকর্ষণ বাড়িয়েছে সাধারণ মানুষের।
দিন কয়েক পরেই শিবরাত্রি। তার আগেই এমন এক অভিনব আয়োজন মেদিনীপুর শহরে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য প্রতিদিন ভিড় জমছে সাধারণ মানুষের। এমন প্রদর্শনী রীতিমতো বেশ পছন্দের হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে। প্রসঙ্গত শাস্ত্র অনুযায়ী, জ্যোতি লিঙ্গ দর্শন পবিত্র বলে মনে করে সাধারণ মানুষ। তবেই এবার বিশেষ এক সংগঠনের উদ্যোগে জ্যোতির্লিঙ্গ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ওপার বাংলার ভাবী প্রধানমন্ত্রী! আর এপার বাংলার…! তারেক রহমানের জলপাইগুড়ি যোগ শুনে অবাক হয়ে যাবেন
গুজরাটের সোমনাথ ও নাগেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর ও মহাকালেশ্বর, তামিলনাড়ু রামেশ্বরম, উত্তরাখণ্ডের কেদারনাথ বিভিন্ন দেশে ১২টি শিবলিঙ্গ নিখুঁতভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, মূল আকর্ষণ বরফের শিবলিঙ্গ, যা বেশ পছন্দের হয়ে উঠেছে সবার কাছে। এছাড়াও বিভিন্ন বিভিন্ন জ্যোতির্লিঙ্গের বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে এখানে। যা সাধারণ মানুষের কাছে বেশ সহজসাধ্য হয়েছে। স্বাভাবিকভাবে সময় ব্যয় করে সারা ভারতবর্ষ ঘুরে জ্যোতির্লিঙ্গ দর্শন নয়, এক ছাদের তলায় প্রধান ১২ শৈব দর্শন এবং একাধিক শিবলিঙ্গের প্রদর্শন করা হয়েছে মেদিনীপুরে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maha Shivratri 2026: দেশ ঘোরার দরকার নেই, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন এক ছাদের তলায়! শিবরাত্রির আগে অভিনব আয়োজন, রইল হদিশ
Next Article
advertisement
Kolkata Airport Bomb Scare: কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
  • কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক !

  • একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক

  • প্লেন থেকে নামিয়ে আনা হল যাত্রীদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement