advertisement

Bangladesh Election Results 2026: ওপার বাংলার ভাবী প্রধানমন্ত্রী! আর এপার বাংলার...! তারেক রহমানের জলপাইগুড়ি যোগ শুনে অবাক হয়ে যাবেন

Last Updated:
Bangladesh Election Results 2026: দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর শনিবার রাতে বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। জামাতকে পিছনে ফেলে বেশি সংখ্যক আসনে জয়ী বিএনপি। বিজয়ীদের মধ্যে অন্যতম প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান...
1/5
*জলপাইগুড়ির ভাগ্নেই কী তাহলে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী? জলপাইগুড়ির স্মৃতিতে বাংলাদেশের রাজনীতি। খুশিতে উত্তাল শহর।

2/5
*জলপাইগুড়ির নয়া বস্তি আজ হঠাৎ করেই যেন অতীত আর বর্তমানের এক অদ্ভুত মিলনস্থল। রাজনৈতিক খবরে যখন বাংলাদেশ উত্তাল, তখন এই শহরের এক প্রান্তে ফিরে ফিরে আসছে স্মৃতির ঢেউ—প্রয়াত খালেদা জিয়ার জলপাইগুড়ি অধ্যায়।

3/5
*এক সময় খালেদা জিয়া তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন জলপাইগুড়ি পুরসভার বর্তমান ৮ নম্বর ওয়ার্ডের নয়া বস্তি এলাকায়। সময়ের স্রোতে নানা কারণে তিনি ওপারে চলে গেলেও, স্মৃতির টান আজও অমলিন। খালেদা জিয়ার আদি বাড়ির এক অংশে বর্তমানে থাকেন চক্রবর্তী ও গোপ পরিবার। সেই বাড়ির একাংশ কিনে নিয়ে পরে গোপ পরিবার নিজেদের ঘর গড়ে তোলে।

4/5
*পরিবারের সদস্য ঝর্না গোপ ও নীলকণ্ঠ গোপ আজও আবেগভরে স্মৃতিচারণা করেন—কীভাবে এই বাড়ি, এই পাড়া এক সময় ইতিহাসের সাক্ষী ছিল।

5/5
*এদিকে, দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর শনিবার রাতে বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফলে জামাতকে পিছনে ফেলে বেশি সংখ্যক আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিজয়ীদের মধ্যে অন্যতম প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান—যাঁকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আর সেই সম্ভাবনাই জলপাইগুড়ির মানুষের মনে এনে দিয়েছে গর্বের অনুভূতি “আমাদের শহরের ভাগ্নে”—এই পরিচয়েই যেন আবেগে ভাসছে নয়া বস্তি।