advertisement

Durgapur Nurse Death: আবাসনের নীচে কীভাবে দেহ? দুর্গাপুরে দু দিনেও কাটল না নার্সের মৃত্যু রহস্য, পুলিশে অভিযোগ পরিবারের

Last Updated:

বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এবং মৃত নার্সের পরিবারকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে৷

Rapid Read
মৃত নার্স মন্দিরা পাল৷
মৃত নার্স মন্দিরা পাল৷
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: দুর্গাপুরের কাঁকসায় বহুতল থেকে পড়ে তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করল মৃতার পরিবার৷ নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত দাবি করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃত মন্দিরা পালের পরিবার৷
গত বুধবার দুর্গাপুরের একটি আবাসনের নীচ থেকে উদ্ধার হয় ২৪ বছর হয়সি মন্দিরা পালের রক্তাক্ত দেহ৷ তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে৷ তিনি দুর্গাপুরেরই মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন৷ মাস সাতেক আগে দুর্গাপুরের ওই হাসপাতালে নার্সের চাকরিতে যোগ দিয়েছিলেন মন্দিরা পাল৷ নার্সিং নিয়ে পড়াশোনা করতে করতেই চাকরি পান মন্দিরা৷
advertisement
গত বুধবার রাতে ওই আবাসনে খোঁজ মিলছিল না মন্দিরার৷ সহকর্মীরাই তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন৷ শেষ পর্যন্ত আবাসনের নীচে ২৪ বছর বয়সি ওই নার্সের রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কাঁকসা থানার পুলিশ৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আবাসনের ১১ তলা থেকে ঝাঁপ দিয়েছেন ওই তরুণী নার্স৷ যদিও ওই নার্স আত্মঘাতী হয়েছেন না তি তাঁকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ৷ ওই নার্সের ঘর থেকে তাঁর মোবাইল ফোন এবং লাল একটি ডায়েরি ও উদ্ধার করেছে পুলিশ৷ নার্সের মোবাইল কল রেকর্ড এবং ওই আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ৷ যদিও তাঁদের বাড়ির মেয়েকে খুন করা হয়েছে বলেই দাবি করেছে মৃত নার্সের পরিবার৷ মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মন্দিরার মা৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Durgapur Nurse Death: আবাসনের নীচে কীভাবে দেহ? দুর্গাপুরে দু দিনেও কাটল না নার্সের মৃত্যু রহস্য, পুলিশে অভিযোগ পরিবারের
Next Article
advertisement
'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
'৬০ লাখ ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
  • নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বড় দাবি জানাল সিপিআইএম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, "নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement