advertisement

Tribal Festival: প্রকৃতিকে 'ভগবান' রূপে পুজো! বসন্তের আগমনে ভারতের প্রাচীন জনজাতির উধৌলি উৎসব উদযাপন, স্বচক্ষে দেখুন

Last Updated:

Alipurduar Tribal Festival: শীত শেষে বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতিকে ভগবান হিসাবে পুজো করেন ডুয়ার্সের খস জনজাতির মানুষেরা। তাদের এই পুজো উধৌলি উৎসব নামে পরিচিত। নিজস্ব সংস্কৃতির নাচে গানে জমজমাট জয়গাঁ।

+
ডুয়ার্সের

ডুয়ার্সের খস জনজাতির উধৌলি উৎসব

কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: প্রকৃতির পুজোয় নিজেদের সামিল করেছেন খস জনজাতির মানুষেরা। নাচে, গানে প্রকৃতিকে পুজো করে বসন্তকালকে স্বাগত জানাচ্ছেন তারা। খস ভারতবর্ষের অন্যতম প্রাচীন জনজাতি। তাদের এই পুজো উধৌলি নামে পরিচিত।
সভ্য হওয়ার পর পেটের তাগিদে কৃষিকাজ করতে শুরু করে আদিম মানুষ। তখন থেকেই জীবিকার জন্য প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়েন তারা। তখন তাদের কাছে ‘প্রকৃতি’ ভগবান। আকাশ, জল, আগুন, বায়ু আর মাটি তাদের দেবতা সেই আদিমকাল থেকে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গিয়েছে। ডিজিটাল প্রযুক্তির যুগে প্রকৃতির উপর নির্ভরতা অনেকটাই কমেছে চাষবাসের ক্ষেত্রে। তবুও কিছু জনগোষ্ঠী এখনও প্রকৃতির মধ্যেই দেবতাকে খুঁজে পান।
advertisement
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে প্রকৃতি বাঁচানোর সংকল্প! সুন্দরবন ও আরাবল্লী রক্ষার বার্তায় বসিরহাটে ম্যারাথন, দেখুন
উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে রয়েছে এমনই বেশ কিছু জাতি-উপজাতির মানুষ। তাদের মধ্যে খস জনজাতি অন্যতম। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এই জনজাতির বসবাস। বছরের এই সময় তারা পালন করেন উধৌলি উৎসব। শীতের সময় যখন ফসল ওঠে তখন উধৌলি উৎসব আয়োজিত হয়। আরেকটি মতে বলা হয়, এই পুজো করে গৃহপালিত পশুদের নিয়ে সমতল থেকে পাহাড়ে উঠে যান খস জনজাতির মানুষেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘আমরা নারী, আমরা পারি’! গ্রামের বয়স্কদের প্রতি মানবিকতার হাত বাড়ালেন মহিলারা, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, দৃষ্টান্ত পুরুলিয়ায়
উধৌলি উৎসবটি হয় ফসল কাটার সময়ে। সেই সময় জল, বায়ু, আকাশ, মাটি আর আগুনের কাছে ভাল ফসল পাওয়ার জন্য পুজো নিবেদন করা হয়। এমনকি মাটির বুক চিরে ফসল কাটার ‘অপরাধে’ ক্ষমা চেয়ে নেওয়া হয় প্রকৃতির কাছে। সেই সঙ্গে ভগবান ‘প্রকৃতি’র কাছে তাদের প্রার্থনা, মাটিতে যে সব কীটপতঙ্গ  থাকে তাদের যেন কোনও ক্ষতি না হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আবার শীতের শেষ সময় প্রকৃতিরূপী সমস্ত দেবতাকে পুজো নিবেদন করা হয়। ভাল ফসল পাওয়ার জন্য ‘ধন্যবাদ’ জানিয়ে পুজোটি হয়। নিজস্ব সংস্কৃতির নাচে গানে ভরপুর হয়ে উঠেছিল পাহাড়ি গ্রাম জয়গাঁ। এলাকায় গিয়ে দেখা যায় ছোট মেয়েরা পঞ্চ তত্বের পুজো করছে। আয়োজক শচীন জেগরিয়া জানান, “উৎপাদিত ফসলের একটি অংশ উৎসর্গ করা হয় দেবতাকে। আমরা এই পুজো বছরের পর বছর ধরে করছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tribal Festival: প্রকৃতিকে 'ভগবান' রূপে পুজো! বসন্তের আগমনে ভারতের প্রাচীন জনজাতির উধৌলি উৎসব উদযাপন, স্বচক্ষে দেখুন
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement