advertisement

Digha Jagannath Mandir: চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘায় জগন্নাথ ধামে বিশেষ সময়সূচি, নির্দিষ্ট সময়েই দর্শন!

Last Updated:

Digha Jagannath Mandir: আগামী ৩ মার্চ চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘার নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির-এ দর্শনার্থীদের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ। গ্রহণের পবিত্রতা ও ধর্মীয় বিধি মেনে ওইদিন মন্দিরের গর্ভগৃহ ও দর্শন ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

দিঘায় জগন্নাথ ধাম
দিঘায় জগন্নাথ ধাম
পঙ্কজ দাশ রথী/দিঘা/পূর্ব মেদিনীপুর: আগামী ৩ মার্চ চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘার নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির-এ দর্শনার্থীদের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ। গ্রহণের পবিত্রতা ও ধর্মীয় বিধি মেনে ওইদিন মন্দিরের গর্ভগৃহ ও দর্শন ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুনঃ তেহরানে লাগাতার বিস্ফোরণ, ইজরায়েলের হামলায় উত্তপ্ত পরিস্থিতি! খামেনেইের মৃত্যুর পর বাড়ছে সংঘাতের আশঙ্কা
ঘোষণা অনুযায়ী, ভক্তরা সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করে দর্শন করতে পারবেন। এরপর গ্রহণজনিত আচার পালনের জন্য দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে মন্দিরে শুদ্ধিকরণ ও বিশেষ ধর্মীয় আচার সম্পন্ন করা হবে।
advertisement
advertisement
সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আবারও ভক্তদের জন্য দর্শন খোলা থাকবে। রাত ৯টার পর নিয়মিত আচার-অনুষ্ঠান শেষে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হবে। মন্দির কর্তৃপক্ষ দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয় ভক্তদের এই পরিবর্তিত সময়সূচি মেনে পরিকল্পনা করে দর্শনে আসার অনুরোধ জানিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Digha Jagannath Mandir: চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘায় জগন্নাথ ধামে বিশেষ সময়সূচি, নির্দিষ্ট সময়েই দর্শন!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement