Iran-Israel War: তেহরানে লাগাতার বিস্ফোরণ, ইজরায়েলের হামলায় উত্তপ্ত পরিস্থিতি! খামেনেইের মৃত্যুর পর বাড়ছে সংঘাতের আশঙ্কা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Iran-Israel War: রবিবার ভোর থেকেই ধারাবাহিক ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেহরান শহর। শহরের নানা প্রান্তে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশজুড়ে ঘন ধোঁয়ার বিশাল স্তম্ভ উঠতে দেখা যায়।
তেহরানঃ রবিবার ভোর থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান শহর। শহরের বিভিন্ন প্রান্তে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার বিশাল স্তম্ভ উঠতে দেখা যায়।
এই হানার বিষয়টি স্বীকার করে ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, “ইরানের সন্ত্রাসের শাসন শেষ করতেই তেহরানের বুকে লাগাতার বোমা বর্ষণ করা হচ্ছে।” বিগত কয়েকদিন ধরেই ইজরায়েলি বায়ু সেনা একাধিক বিমান হানা চালিয়েছে।
advertisement
advertisement
#BREAKING
Tehran under attack pic.twitter.com/Q21yvp9IKO— Tehran Times (@TehranTimes79) March 1, 2026
এই ঘটনাপ্রবাহ শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইের নিহত হন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর গোটা পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিশোধ নেওয়া ইরানের “দায়িত্ব ও বৈধ অধিকার”।পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে, এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2026 6:03 PM IST









