প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, মৃত তার বাবাও... দাঁতনে ভয়ঙ্কর দুর্ঘটনা
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
জানা গিয়েছে, এদিন একটি মোটরবাইকে করে বাবা ও ছেলে কাজের উদ্দেশ্যে ওড়িশার সোনাকনিয়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা মোটর বাইকটিতে। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাবা ও ছেলের।
দাঁতন: জাতীয় সড়কের ওপর প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাবা ও ছেলের। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার হাসিমপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন একটি মোটরবাইকে করে বাবা ও ছেলে কাজের উদ্দেশ্যে ওড়িশার সোনাকনিয়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা মোটর বাইকটিতে। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাবা ও ছেলের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত বাবার নাম হরিপদ সাউ এবং মৃত ছেলের নাম গুরুপদ সাউ বাড়ি দাঁতন থানার শরশঙ্কার বকুলতলা এলাকায়।
জানা গিয়েছে মৃত গুরুপদ দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন পরীক্ষা না থাকায় বাবার সঙ্গে কাজে বেরিয়েছিল সে। কাজে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় বাবা ও ছেলে। এরপর দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে। একই সাথে আটক করা হয় প্রাইভেট গাড়িসহ গাড়ির চালককে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দাঁতন থানার পুলিশ।
advertisement
advertisement
গতকালও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা ছয় জন শিক্ষক শিক্ষিকা। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।এদিন সকালে গাড়িতে করে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি জোর পাকরি স্কুলে যাচ্ছিলেন ছয় শিক্ষক শিক্ষিকা। পিছন থেকে দ্রুত গতিতে একটি বড় গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। আহত হন গাড়িতে থাকা ৬ শিক্ষক শিক্ষিকা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2026 2:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, মৃত তার বাবাও... দাঁতনে ভয়ঙ্কর দুর্ঘটনা









