advertisement

Crime News: পারিবারিক অশান্তির জেরেই কি মুকুটমণিপুর জলাধারে ঝাঁপ? উঠছে প্রশ্ন

Last Updated:

Crime News: পারিবারিক অশান্তির জেরেই কি চরম সিদ্ধান্ত? এই প্রশ্নকে সামনে রেখে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার মুকুটমনিপুরে। সোমবার কংসাবতী জলাধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায়।

+
দেহ

দেহ খুঁজে পাওয়ার জায়গাটি

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পারিবারিক অশান্তির জেরেই কি চরম সিদ্ধান্ত? এই প্রশ্নকে সামনে রেখে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার মুকুটমনিপুরে। সোমবার কংসাবতী জলাধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। তিনি দুর্গাপুর এ-জোনের আরবিন্দ নগর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি বিশ্বজিৎ।
দীর্ঘ সময় তাঁর খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুঁজি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি সাইকেল চালিয়ে মুকুটমনিপুরের দিকে রওনা দিয়েছিলেন। খবর পেয়েই রবিবার বিকেল থেকে মুকুটমনিপুর এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তল্লাশিতে সহযোগিতায় নামে খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের কর্মীরাও। রাতভর চলে উদ্ধারকাজ, কিন্তু রবিবার কোনও সন্ধান মেলেনি।
advertisement
advertisement
অবশেষে সোমবার সকালে কংসাবতী জলাধারের লক গেট সংলগ্ন এলাকা থেকে জল ভেসে ওঠে বিশ্বজিৎ ঘোষের দেহ। সিভিল ডিফেন্সের কর্মীরাই প্রথম দেহটি উদ্ধার করেন। পরে পুলিশ দেহটি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, জলাধারের ধারে একটি সাইকেল উদ্ধার হয়েছে, যা মৃত ব্যক্তির বলেই প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনার পর এলাকায় নতুন করে জল্পনা শুরু হয়েছে—তিনি কি স্বেচ্ছায় জলাধারে ঝাঁপ দিয়েছিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?
advertisement
ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠান হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: পারিবারিক অশান্তির জেরেই কি মুকুটমণিপুর জলাধারে ঝাঁপ? উঠছে প্রশ্ন
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement