advertisement

Fake Gold: 'সোনার গয়না বন্ধক দিয়ে টাকা নেব...' সোনা নিয়ে ব্যাঙ্কে পৌঁছতেই তমলুকে ধুন্ধুমার কাণ্ড, শেষ রক্ষা হল না

Last Updated:

Fake Gold: ব্যাঙ্ক ম্যানেজারের কাছে এক ব্যক্তি সোনা সদৃশ্য ধাতুর তৈরি জিনিস নিয়ে আসেন। কিন্তু তা পরীক্ষা করতেই জানা গেল তা সোনা নয়, আসলে নকল সোনা। তারপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুধু ওই ব্যক্তি নয় সঙ্গে থাকা মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। 

তমলুক থানা
তমলুক থানা
সৈকত শী, তমলুক: ‘চকচক করলেই সোনা হয় না’, এই প্রাচীন প্রবাদ বাস্তবে করে দেখালেন এক ব্যাঙ্ক ম্যানেজার। বাংলায় একটা প্রাচীন প্রবাদ আছে ‘চকচক করলেই সোনা না’, কথাটির গূঢ় অর্থ আলাদা। কিন্তু বাহ্যিকভাবে বলা হয় কিছু চকচক করে তা সোনা হয় না। ঠিক সেরকমই ঘটনা তমলুকে। এক ব্যাঙ্ক ম্যানেজারের কাছে এক ব্যক্তি সোনা সদৃশ্য ধাতুর তৈরি জিনিস নিয়ে আসেন। কিন্তু তা পরীক্ষা করতেই জানা গেল তা সোনা নয়, আসলে নকল সোনা। তারপ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুধু ওই ব্যক্তি নয় সঙ্গে থাকা মহিলাকেও গ্রেফতার করা হয়েছে।
আর পাঁচটা দিনের মতোই ব্যাঙ্কের কাজ  সামলাচ্ছিলেন ব্রাঞ্চের ম্যানেজার। কিন্তু সে সময়েই এক ব্যক্তি কিছু সোনার গয়না নিয়ে আসেন। ব্যাঙ্কে স্বর্ণ বন্ধকী ঋণ নেওয়ার জন্য। ওই ব্যক্তি আনা সোনার গয়নার মধ্যে ছিল একটি চেন বা গলার হার, দু’টি কানের দুল এবং একটি আংটি। ওই ব্যক্তির আনা সোনার গহনাগুলি ঋণ দেওয়ার আগে পরীক্ষা করার সময় ব্যাংকের স্বর্ণ যাচাইকারী কর্মী বুঝতে পারেন গয়নাগুলি আসলে নকল। তারপরেই ওই কর্মী ব্যাংক ম্যানেজারকে জানান। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা অন্তর্গত কাঁকটিয়া বাজারে তমলুক ঘাটাল কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাংকের নোনাকুড়ি শাখায়।
advertisement
আরও পড়ুনঃ ‘বসিরহাট’ শহরের নামকরণ হল কীভাবে জানেন?  ইতিহাসের পাতায় এক ঐতিহ্যের গল্প, জানেন না অনেক বসিরহাটবাসীও, জানুন
তমলুক ঘাটাল কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাংকের ওই শাখার ম্যানেজার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কের উর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হন। ঋণ নিতে আসা ওই ব্যক্তির কাছে নকল সোনার সোনার গয়নার পরিমাণ বেশি তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই‌ তমলুক থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে তমলুক থানায় নিয়ে যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই ব্যক্তির সঙ্গে আরও এক মহিলা ছিল। পুলিশ দু’জনকেই গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে। ঐ ব্যক্তির নাম স্বপন কুমার বেরা, ভিতরগড় গ্রামের বাসিন্দা।
advertisement
advertisement
নকল সোনা ব্যাঙ্কে নিয়ে এসে ঋণ নেওয়ার চেষ্টার বিষয়ে  তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মলয় সরকার জানিয়েছেন, “আমাদের ওই শাখার প্রবন্ধক জানায়, তাঁর ব্রাঞ্চে এক ব্যক্তি বেশ কিছু নকল সোনার গয়না নিয়ে স্বর্ণ বন্ধকী ঋণ নিতে এসেছেন। সোনার গয়না পরীক্ষার সময় তা ধরা পড়ে। আমরা থানায় খবর দিতে বলি। পরে তমলুক থানায় লিখিত অভিযোগও জানানও হয়। এর আগেও এভাবে বিভিন্ন সংস্থায় গোল্ড লোনে প্রতারণা করেছে এই ধরণের অসাধু ব্যক্তিরা। আমরা পুলিশকে অনুরোধ জানিয়েছি অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয়।”  তমলুক থানা যায়  ধৃতদের এদিন তমলুক জেলা আদালতে তোলা হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পরে বাজার এলাকায় শোরগোল পড়ে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fake Gold: 'সোনার গয়না বন্ধক দিয়ে টাকা নেব...' সোনা নিয়ে ব্যাঙ্কে পৌঁছতেই তমলুকে ধুন্ধুমার কাণ্ড, শেষ রক্ষা হল না
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement