Rail Coach Restaurant: নস্টালজিয়া, লোভনীয় খাবার আর উষ্ণ আতিথেয়তার মিশেল... আরও সংখ্যা বাড়ছে রেল কোচ রেস্তোরাঁর
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rukmini Mazumder
Last Updated:
লোভনীয় খাবারের সঙ্গে উষ্ণ আতিথেয়তার মিশেল রেলের কোচ রেস্তোরাঁয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে একটি রেল কোচ রেস্তোরাঁ খুলেছে। একটি পুরনো রেল কোচকেই নতুন করে গড়ে তোলা হয়েছে এই অনন্য রেস্তোরাঁ
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোন জুড়ে রেল কোচ রেস্তোরাঁর অভিনব উদ্যোগকে আরও বাড়িয়ে তুলছে। বর্তমানে ১৪টি থিমযুক্ত রেস্তোরাঁ চালু রয়েছে। এই আকর্ষণীয় ডাইনিং সুবিধাগুলি রয়েছে কাটিহার এবং যোগবানী, রায়গঞ্জ, দার্জিলিং, মালদহ কোর্ট, নিউ কোচবিহার, রাজা ভাত খাওয়া, কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ মালে। এড়াড়াও যাত্রীদের পরিবেশন করা হচ্ছে গুয়াহাটি, উজানবাজার, কোকরাঝাড় এবং নিউ তিনসুকিয়াতে। এই রেস্তোরাঁগুলির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কাটিহার ডিভিশনের রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে একটি রেল কোচ রেস্তোরাঁ পরিচালনার জন্য ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এটি রেলওয়ের জন্য স্থায়ী ভাড়া-বহির্ভূত রাজস্ব অর্জনের পাশাপাশি যাত্রীদের জন্যও সুবিধাজনক।
রায়গঞ্জের রেল কোচ রেস্তোরাঁটি একটি অনন্য রেলওয়ে থিমযুক্ত ডাইনিং স্পেস। একটি রিফারবিশড রেলওয়ে কোচ থেকে তৈরি করা হয়েছে এই রেস্তোরাঁ! ফলে মিশেল হয়েছে নস্টালজিয়া আর আধুনিক আতিথেয়তার মানদণ্ডের। কেবল রেল যাত্রীরাই নয়, স্থানীয় বাসিন্দারাও এই রেস্তোরাঁয় যেতে পারেন। এই পদক্ষেপটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ, যার লক্ষ্য হল রেলওয়ে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নিস্ক্রিয় রেলওয়ে কোচগুলিকে আকর্ষণীয় রেস্তোরাঁয় রূপান্তরিত করা। সমগ্র জোন জুড়ে, রেল কোচ রেস্তোরাঁগুলি তাদের পরিবেশ, মানসম্পন্ন খাবার এবং গ্রাহক-বান্ধব পরিষেবার জন্য প্রশংসিত। এই পদক্ষেপটি যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে,কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2026 9:03 AM IST










