advertisement

Bankura News: জঙ্গল থেকে বেরিয়ে বাঁকুড়ার লোকালয়ে হাতির দল! ভাঙল বাড়ি-গাড়ি, তীব্র আতঙ্ক এলাকায়

Last Updated:

Bankura News: আবারও জঙ্গল থেকে ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল। বাঁকুড়ার সোনামুখীতে তাণ্ডব চালিয়ে ভাঙল বাড়ি-গাড়ি। এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

বাঁকুড়ায় হাতির হানা
বাঁকুড়ায় হাতির হানা
সোনামুখী, বাঁকুড়া, দেবব্রত মণ্ডলঃ বাঁকুড়ার সোনামুখীতে হাতির তাণ্ডব। এবার ভাঙল বাড়ি-গাড়ি। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, গতকাল রাতে ওই গ্রামে হানা দেয় তিনটি হাতির একটি দল। জঙ্গল থেকে বেরিয়ে সোজা গ্রামে ঢুকে পড়ে তাঁরা। এরপরেই শুরু হয় তাণ্ডব। গ্রামের এক গৃহস্থের বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় ওই তিন গজরাজের দল। ভেঙে গুঁড়িয়ে দেয় বাড়ির এবং বাড়ির প্রাচীরের দু’টি দেওয়াল, একটি গোয়াল ঘরের একাংশ। সেই সঙ্গেই কার্যত দুমড়ে মুচড়ে দেয় একটি মোটরবাইক।
advertisement
আরও পড়ুনঃ মহিলাদের আয়ের অভিনব আইডিয়া! পলাশ ফুল দিয়ে বানাচ্ছেন ব্যাপক চাহিদার এই জিনিস, বিক্রি বাড়তেই লাফিয়ে বাড়ছে রোজগার
স্থানীয়দের অভিযোগ, হাতির হানার সময় ওই গৃহস্থ পরিবারের সদস্যেরা ঘরের ভিতরেই ছিলেন। স্বাভাবিকভাবেই তাণ্ডবলীলার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সকলে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা। এদিকে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বারবার কেন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে হাতি? তবে কি তাঁদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে বন দফতর?
advertisement
advertisement
সব মিলিয়ে, নানা চেষ্টা সত্ত্বেও হাতির হানা যেন কিছুতেই আটকানো যাচ্ছে না। বারবার খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে হাতির দল। ফলে স্বাভাবিকভাবেই জঙ্গল তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদেরও আতঙ্কও যেন কিছুতেই কমছে না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: জঙ্গল থেকে বেরিয়ে বাঁকুড়ার লোকালয়ে হাতির দল! ভাঙল বাড়ি-গাড়ি, তীব্র আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement