advertisement

Money Making Tips: মহিলাদের আয়ের অভিনব আইডিয়া! পলাশ ফুল দিয়ে বানাচ্ছেন ব্যাপক চাহিদার এই জিনিস, বিক্রি বাড়তেই লাফিয়ে বাড়ছে রোজগার

Last Updated:

Money Making Tips: বসন্ত এলেই পলাশের রঙে রাঙা হয়ে ওঠে চারপাশ। সেই পলাশকে হাতিয়ার করেই এখন রোজগার করছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের একদল মহিলা। স্থাপন করছেন নারী স্বনির্ভরতার এক অনন্য নজির।

+
পলাশ

পলাশ ফুল দিয়ে আবির তৈরি করে রোজগার

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথঃ পলাশ ফুল দিয়ে আবির তৈরি করে তাক লাগাচ্ছেন কৃষ্ণগঞ্জের গোষ্ঠীর মহিলারা। দোল ও বসন্তোৎসবকে সামনে রেখে ভেষজ আবির তৈরি করে চমক সৃষ্টি করেছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই আবির ইতিমধ্যেই এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছে এবং পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
গোষ্ঠীর মহিলারা জানান, অ্যারারুট পাউডারের সঙ্গে বিভিন্ন ফুল ও সবজির নির্যাস মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় এই আবির তৈরি করা হয়। গোলাপ, গাঁদা, পলাশ ফুলের পাপড়ি, নিমপাতা, হলুদ, গাজর ও বিটের রস ফুটিয়ে শুকিয়ে নিয়ে তা চালুনিতে ছেঁকে রঙিন আবির প্রস্তুত করা হচ্ছে। সম্পূর্ণ কেমিক্যালমুক্ত এই আবির ত্বকের জন্য নিরাপদ এবং পরিবেশের ক্ষতি করে না।
advertisement
আরও পড়ুনঃ ৯৮ হাজার থেকে একলাফে ৭৪ হাজার! সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রিতে চাষিদের অনীহা, টার্গেট নিয়ে বাড়ছে চিন্তা
প্রিয়া মন্ডল নামে গোষ্ঠীর এক সদস্য জানান, রাসায়নিক আবির ব্যবহারে ত্বকের সমস্যা, অ্যালার্জি এমনকি চোখের ক্ষতির আশঙ্কা থাকে। সেই কারণেই তাঁরা ভেষজ আবিরকে বিকল্প হিসেবে তুলে ধরছেন। নিজেদের বাগানের কেমিক্যালবিহীন ফুল ও উপকরণ ব্যবহার করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
অপর সদস্য বিপাশা মজুমদার জানান, এই বছর প্রথমবার বড় আকারে উৎপাদন করে তাঁরা আর্থিকভাবেও সাফল্য পেয়েছেন। তৈরি করা অধিকাংশ আবির গোষ্ঠীর সদস্যরাই এলাকার মানুষদের মধ্যে বিক্রি করেছেন। ফলে স্বনির্ভরতার পথে আরও একধাপ এগিয়েছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চন্দননগর এল এস সমবায় সমিতির সম্পাদক অপূর্ব প্রসাদ বিশ্বাস বলেন, মহিলাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে বৃহত্তর বাজারে এই ভেষজ আবির ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাসও জানান, সময়োপযোগী এই উদ্যোগ সমাজকে ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক উপকরণ ব্যবহারের সচেতন বার্তা দিচ্ছে। পরিবেশ সচেতনতার যুগে কৃষ্ণগঞ্জের এই গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে দোল উৎসবে নতুন দিশা দেখছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মহিলাদের আয়ের অভিনব আইডিয়া! পলাশ ফুল দিয়ে বানাচ্ছেন ব্যাপক চাহিদার এই জিনিস, বিক্রি বাড়তেই লাফিয়ে বাড়ছে রোজগার
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement