advertisement

Cooch Behar Tourism: শহুরে কোলাহল থেকে একেবারে দূরে! কোচবিহারে জঙ্গলের মাঝে ছোট্ট মন্দির, শান্ত নিরিবিলি পরিবেশে দেবদেবীর আরাধনা

Last Updated:

Cooch Behar Tourism: কোচবিহারের এই মন্দিরে রয়েছে হনুমানজি, শিব-পার্বতী, রাধা-কৃষ্ণ সহ একাধিক দেবদেবীর বিগ্রহ। জেলার পাশাপাশি ভিনজেলা থেকেও বহু ভক্ত এখানে আসেন।

শান্ত নিরিবিলি পরিবেশে ছোট্ট মন্দির
শান্ত নিরিবিলি পরিবেশে ছোট্ট মন্দির
কোচবিহারঃ ছবির মতো সাজানো শহর কোচবিহারে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী মন্দির। মদনমোহন মন্দির সহ সেই তালিকা বেশ দীর্ঘ। শহর লাগোয়া শাল বাগানের জঙ্গল ঘেরা পরিবেশেও রয়েছে এমনই একটি মন্দির। জেলার পাশাপাশি বাইরের বহু পর্যটকও এখানে ছুটে আসেন।
সদর শহর থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে শাল বাগান। এখানকার জঙ্গল ঘেরা শান্ত পরিবেশ বহু মানুষকে আকর্ষণ করে। বিভিন্ন ধরনের পাখি ও জীববৈচিত্রে ভরপুর এই শাল বাগানের ঠিক পাশেই অবস্থিত ছোট্ট একটি মন্দির, যা ধীরে ধীরে বহু পর্যটকের আকর্ষণ হয়ে উঠছে।
আরও পড়ুনঃ দু’হাত নেই, পা দিয়েই সব কাজ! কোচবিহারের ভোটের আইকন হার না মানা এক যুবক, অনুপ্রেরণা জোগাবে তাঁর কাহিনী
জানা যায়, বেশ কয়েক বছর আগে চার বন্ধুর উদ্যোগ ও গ্রামবাসীদের সহায়তায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার পাশাপাশি কোচবিহার জেলার মানুষের মধ্যে এই মন্দিরের কথা ছড়িয়ে পড়ে। এখন জেলা পেরিয়ে ভিনজেলা থেকেও বহু মানুষ এখানে ছুটে আসেন।
advertisement
advertisement
শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দিরে হনুমানজি, শিব-পার্বতী, রাধা-কৃষ্ণ সহ একাধিক দেবদেবীর বিগ্রহ রয়েছে। জানা যায়, হনুমান জয়ন্তীর সময় বড় শোভাযাত্রা বেরোয়। এছাড়া বিশেষ দিনে বড় পুজোর সময় মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়।
সব মিলিয়ে, শহুরে কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই ছোট্ট ‘শালবাগান মন্দির’ বহু মানুষের পছন্দের জায়গা হয়ে উঠছে। এলাকাবাসীর পাশাপাশি বিশেষ কিছু দিনে দূরের ভক্তরাও এখানে হাজির হন। দেবদেবীর আরাধনায় মেতে ওঠেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar Tourism: শহুরে কোলাহল থেকে একেবারে দূরে! কোচবিহারে জঙ্গলের মাঝে ছোট্ট মন্দির, শান্ত নিরিবিলি পরিবেশে দেবদেবীর আরাধনা
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement