advertisement

WB Assembly Election 2026: দু’হাত নেই, পা দিয়েই সব কাজ! কোচবিহারের ভোটের আইকন হার না মানা এক যুবক, অনুপ্রেরণা জোগাবে তাঁর কাহিনী

Last Updated:

West Bengal Assembly Election 2026: দুই হাত না থাকলেও দমতে নারাজ! পা দিয়ে অন্যান্য কাজের পাশাপাশি ভোটও দেন ‘শ্রীচরণেষু’ বিষ্ণু বর্মণ। এবার কোচবিহারের ভোটের আইকনও তিনি।

কোচবিহারের ভোটের আইকন ‘শ্রীচরণেষু’ বিষ্ণু বর্মণ
কোচবিহারের ভোটের আইকন ‘শ্রীচরণেষু’ বিষ্ণু বর্মণ
কোচবিহারঃ দুই হাত নেই তো কী হয়েছে! পা দিয়েই করেন কাজ। ওই পা দিয়েই দেন ভোটও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোচবিহারের ভোটের আইকন বিষ্ণু বর্মণ। তাঁকে সামনে রেখে ভোটদানে উৎসাহ বৃদ্ধির কাজে নেমে পড়েছে কোচবিহার জেলা নির্বাচন দফতর।
শুক্রবার সকালে জেলায় ভোটার সচেতনতা অভিযান আয়োজিত হয়। প্রায় ২৫০ জনকে নিয়ে সাগরদিঘির চারপাশে একটি র‍্যালি হয়। সেই র‍্যালির সামনে ছিলেন জেলার ভোটের আইকন ‘শ্রীচরণেষু’ বিষ্ণু বর্মণ।
আরও পড়ুনঃ ‘হেরিটেজ’ তকমা মিলেছে আগেই! বাংলার গর্বের তুলাইপাঞ্জির মুকুটে নয়া পালক, এবার ভোটে উত্তর দিনাজপুরের মুখ ‘তুলি’
জানা যায়, বিষ্ণুর মা-বাবা করণদিঘির একটি ইটভাটায় কাজ করতেন। মা-বাবার সঙ্গে তিনিও সেখানেই থাকতেন। ওখানে ঘটা এক দুর্ঘটনাতেই মাত্র ৯ বছর বয়সে দু’হাত খোয়ান বিষ্ণু। পাম্পসেট মেশিনে আটকে যাওয়া জামা বের করতে গিয়ে কাটা পড়ে তাঁর দুই হাত।
advertisement
advertisement
এই দুর্ঘটনার পর করণদিঘি ছেড়ে শীতলকুচির গ্রামের বাড়িতে ফিরে আসে বিষ্ণুর পরিবার। এরপর শুরু হয় তাঁর লড়াই। শারীরিক প্রতিবন্ধকতার জন্য পদে পদে ধাক্কা পেলেও দমে যাননি বিষ্ণু। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন। যদিও আর্থিক অনটনের জন্য স্নাতক পাশ করা হয়নি।
গ্র্যাজুয়েশনের আগেই সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে দেন বিষ্ণু। মা-বাবার সঙ্গে অন্যের জমিতে কৃষিকাজ করা শুরু করেন। এখনও পা দিয়ে যতখানি সম্ভব স্ত্রীকে চাষের কাজে সাহায্য করেন বছর ২৭-এর এই যুবক। তাঁর লক্ষ্য, শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে জীবনে এগিয়ে যাওয়া।
advertisement
জানা যায়, বিষ্ণু পা দিয়ে সব কাজ করেন বলে বন্ধুরা তাঁকে মজা করে ‘শ্রীচরণেষু’ বলে ডাকেন। যদিও তাতে তাঁর কোনও রাগ অথবা অভিমান নেই। সহজভাবেই জানান, দুই পা না থাকলে তো কিছুই করা হত না।
পা দিয়ে অন্যান্য সব কাজের পাশাপাশি ভোটও দেন বিষ্ণু। তাঁর কথায়, তিনি যদি নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেই নিজের ভোট দিতে পারেন। তাহলে বাকিরাও পারবেন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটাই সকলের কর্তব্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: দু’হাত নেই, পা দিয়েই সব কাজ! কোচবিহারের ভোটের আইকন হার না মানা এক যুবক, অনুপ্রেরণা জোগাবে তাঁর কাহিনী
Next Article
advertisement
Mamata Banerjee: যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
যাঁরা যুবসাথী পাননি, তাঁদের কী হবে? পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও
  • মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় যুবসাথী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন

  • যুবসাথী প্রকল্প ভাতা নয়, এটি হাতখরচের মতো জানান মমতা

  • বিজেপির বিরুদ্ধে আদিবাসী ও নারী নির্যাতনের অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement