IPL 2026 : আইপিএল শুরু, এবার ক্রিকেটপ্রেমীদের জন্য অন্যরকম আয়োজন কৃষ্ণনগরে! উন্মাদনায় মেতে উঠবেন ক্রিকেটভক্তরা
- Reported by:Mainak Debnath
- Published by:Suman Majumder
Last Updated:
Krishnanagar : সারা দেশে প্রায় ৫০টি শহরে এই বিশেষ আয়োজন করেছে বিসিসিআই। তার মধ্যে অন্যতম হিসেবে বেছে নেওয়া হয়েছে কৃষ্ণনগরের ডি এল রায় স্টেডিয়ামকে।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ : কৃষ্ণনগরে আইপিএল ফ্যান পার্ক, উন্মাদনায় মেতে উঠল ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর।
বিসিসিআইয়ের উদ্যোগে এবার নদিয়ার কৃষ্ণনগরে আয়োজন করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। দেশজুড়ে প্রায় ৫০টি শহরে এই বিশেষ আয়োজন করা হলেও, তার মধ্যে অন্যতম হিসেবে বেছে নেওয়া হয়েছে কৃষ্ণনগরের ডি এল রায় স্টেডিয়ামকেই। আইপিএল এখন শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি এক বিশাল বিনোদনের উৎসব। কিন্তু অনেক সমর্থকের পক্ষে মাঠে গিয়ে সরাসরি খেলা দেখা সম্ভব হয় না। সেই অভাব পূরণ করতেই বিসিসিআই এই ফ্যান পার্কের আয়োজন করেছে, যাতে সাধারণ মানুষও স্টেডিয়ামের মত পরিবেশে খেলা উপভোগ করতে পারেন।
advertisement
জানা গেছে, খেলার শুরুতেই প্রথম দুটি ম্যাচ কৃষ্ণনগরেই ফ্যান পার্কের মাধ্যমে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা স্টেডিয়ামটিকে সাজিয়ে তোলা হয়েছে আইপিএলের বিভিন্ন থিমে। বসানো হয়েছে বড় জায়ান্ট স্ক্রিন, যাতে দর্শকরা সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।
advertisement
আরও পড়ুন- কেকেআরের বিরুদ্ধে নামার আগেই জোড়া বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! কাজ সহজ হল নাইটদের!
এছাড়াও দর্শকদের জন্য রাখা হয়েছে বসার বিশেষ ব্যবস্থা, বিভিন্ন বিনোদনমূলক অ্যাক্টিভিটি ও মজার খেলাধুলার সুযোগ। সেলফি প্রেমীদের জন্য তৈরি হয়েছে আকর্ষণীয় সেলফি পয়েন্টও। ফলে পরিবার বা বন্ধুদের সঙ্গে একেবারে উৎসবের মেজাজে কাটানো যাবে সময়।
advertisement
সবচেয়ে বড় কথা, এই ফ্যান পার্কে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। আইপিএলের অফিসিয়াল স্পনসরদের পক্ষ থেকে খাবার ও পানীয়ের স্টলও থাকবে। সব মিলিয়ে, কৃষ্ণনগরের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 1:23 PM IST









