আজ শেষ নয়! SIR-শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের, কী হবে ১৪ ফেব্রুয়ারি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
SIR Hearing: রাজ্যে ১৫ থেকে ২০ টি বিধানসভার শুনানি আজ, শনিবারের মধ্যে শেষ করা সম্ভব নয়। তাই এবার শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল৷
কলকাতা: আজ, শনিবারই ছিল রাজ্যের SIR- প্রক্রিয়ার শুনানির শেষ দিন৷ তবে রাজ্যে ১৫ থেকে ২০ টি বিধানসভার শুনানি আজকের মধ্যে শেষ করা সম্ভব নয়। শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল৷ পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের সময়সীমাও বাড়াতে চেয়ে কমিশনকে চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷
সূত্রের খবর, শুধুমাত্র যে বিধানসভা গুলিতে শুনানি সময়সীমা বাড়ানোর আবেদন জেলা শাসকদের তরফে এসেছে সেই বিধানসভা গুলিতেই যাতে শুনানি সময়সীমা বাড়ানো হয় তা নিয়ে চিঠি লিখছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ” আমার কাছে যে আবেদনগুলি এসেছে তার নিরিখে আমি কমিশনকে চিঠি লিখছি শুনানির সময়সীমা বাড়ানোর”, জানালেন মনোজ আগরওয়াল৷
advertisement
advertisement
শুনানি সময়সীমা বাড়ানোর পাশাপাশি ডকুমেন্ট আপলোড আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে একাধিক বিধানসভা করতে পারবেন না। ডকুমেন্ট আপলোড এর সময়সীমা বাড়ানোর ও চিঠির রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে লিখছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ও ১৪ই ফেব্রুয়ারি মধ্যে শেষ করা সম্ভব নয়। তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েও কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
advertisement
“শুনানি সময়সীমা পিছনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার পাশাপাশি অনেক জেলা থেকেই আমার কাছে জানানো হয়েছে ডকুমেন্ট আপলোড নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের পক্ষে করা সম্ভব হবে না। ডকুমেন্ট আপলোড এর পর ভেরিফিকেশন করতেও আরও কিছুটা সময় লাগবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করত আরো কিছুটা সময় লাগবে আমাদের”, জানান মনোজ আগরওয়াল৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2026 4:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আজ শেষ নয়! SIR-শুনানির সময়সীমা বাড়াতে চেয়ে কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের, কী হবে ১৪ ফেব্রুয়ারি?










