advertisement

ভূগোল পরীক্ষা! সেন্টারে পৌঁছনোর আগেই অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী! তার পর?

Last Updated:

ফরাক্কা থানার পুলিশ অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে অর্জুনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করে। মধ্যশিক্ষা পর্ষদ আঝাপুর উচ্চ বিদ্যালয়ে আটজনকে সাসপেন্ড করেছে!

সেন্টারে পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী
সেন্টারে পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী
ফরাক্কা, কৌশিক অধিকারী: সেন্টারে পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থীর পাশে দাঁড়াল ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। শনিবার ছিল চলতি বছরের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। অর্জুনপুর হাই স্কুলের ওই পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র পড়েছিল নিউ ফরাক্কা হাই স্কুলে। কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতায় হয়ে পরে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত পরীক্ষার্থীর কাছে ছুটে যায় ফরাক্কা থানার পুলিশ। পরিস্থিতি বিবেচনা করে তৎক্ষণাৎ তাকে অর্জুনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসার পাশাপাশি প্রশাসনের উদ্যোগে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বাস্থ্য কেন্দ্রে বসেই ভূগোল পরীক্ষায় অংশ নিতে পারে ওই পরীক্ষার্থী।
জানা গিয়েছে, শনিবার অন্যান্য দিনের মতোই ভুগোল পরীক্ষা দিতে যাচ্ছিল। আর তখনই রাস্তায় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। এরপরেই পরীক্ষা নেওয়া ব্যবস্থা করা হয় হাসপাতালেই। অবশেষে পরীক্ষা দিতে পেরে ও পুলিশের ঐকান্তিক ভুমিকায় খুশি প্রকাশ করেছেন ছাত্রী ও ছাত্রীর পরিবার। হাতে সেলাইন নিয়েই অবশেষে পরীক্ষা দিতে দেখা যায় ওই ছাত্রীকে ।
advertisement
ইতিমধ্যে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দ্বিতীয় দিনেই নজিরবিহীন শাস্তিমূলক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একদিকে পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলাভঙ্গ ও সরকারি আধিকারিকের উপর হামলার অভিযোগ, অন্যদিকে পরীক্ষার্থীদের মোবাইল ফোন সংক্রান্ত অনিয়ম—সব মিলিয়ে মাধ্যমিকের দ্বিতীয় দিন কার্যত কড়া নজরদারি ও কড়া শাস্তির দিন হয়ে উঠল।
পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় প্রধান শিক্ষক-সহ ছ’জন শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে রাজ্য। একই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে স্কুলের এক গ্রুপ ডি কর্মীকেও। মোট আটজনকে সাসপেন্ড করা হল একটি মাত্র স্কুল থেকে। এই ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ভূগোল পরীক্ষা! সেন্টারে পৌঁছনোর আগেই অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী! তার পর?
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement