Struggle to Success Stories: নুন আনতে পান্তা ফুরানো সংসারে ফুটবলের আলো! রাজ্য দলে ডাক পেয়ে নজির গড়ল নদিয়ার জ্যোতি
- Reported by:Mainak Debnath
- Published by:Madhab Das
Last Updated:
Struggle to Success Stories: নুন আনতে পান্তা ফুরানো সংসারে ফুটবলের স্বপ্ন দেখা বিলাসিতা মনে হলেও, তা সত্যি করে দেখালো জ্যোতি। বাবা কাঠমিস্ত্রি আর মা গৃহবধূ, হাজারও অভাবের মাঝেও দমে যায় নি সে। কঠোর পরিশ্রমের ফল হিসেবে এবার রাজ্য স্কুল গেমস ফুটবল দলে ডাক পেল এই অদম্য ফুটবলার।
ধুবুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: অভাবকে নিত্য সঙ্গী করেই রাজ্য স্কুল গেমস ফুটবল দলে (অনূর্ধ্ব ১৯) সুযোগ পেল নদিয়ার ধুবুলিয়ার তাঁতলা গ্রামের মেয়ে জ্যোতি জোয়ারদার। বাবা লোকের বাড়িতে কাঠের কাজ করেন। মা গৃহবধূ। চাষবাসের জমি নেই, শুধুমাত্র রয়েছে বাড়ির জমি টুকুই। সামান্য আয়েই চলে সংসার। জ্যোতিরা দুই ভাই বোন। ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। ছোট বেলা থেকেই খেলার প্রতি ঝোঁক ছিল জ্যোতি জোয়ারদারের।
ধুবুলিয়া নিবেদিতা বিদ্যালয়ে পড়ার সময় ফুটবল খেলার প্রতি ঝোঁক দেখে বাবা মেয়েকে নিয়ে এসেছিলেন ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের মাঠে যেখানে নারায়ন সেনগুপ্ত মেয়েদের নিয়ে ফুটবল সেখানে শুরু করেছিলেন। সেখানেই ফুটবল খেলার অনুশীলন শুরু জ্যোতির। পড়াশোনায় খুব ভাল জ্যোতি। অভাবকে নিত্য সঙ্গী করেই মাধ্যমিকে ৮৩ শতাংশ নম্বর পেয়েছিল। পড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছে ওর ভাল লাগা ফুটবল খেলা।
advertisement
advertisement
নিয়মিত ফুটবল অনুশীলনে ব্যস্ত থাকে জ্যোতি। বর্তমানে ধুবুলিয়া শ্যামা প্রসাদ শিক্ষায়তনে একাদশ শ্রেণীতে পড়ছে। বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের সদস্য। রাজ্য দলে সুযোগ পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে জ্যোতি জোয়ারদারকে ফুলের তোড়া দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মহম্মদ খান। জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে জ্যোতিকে ট্র্যাকস্যুট ও জার্সি তুলে দেওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মহম্মদ খান বলেন, ওর মধ্যে প্রতিভা রয়েছে। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করছি। অভাবকে নিত্য সঙ্গী করেই এগিয়ে চলেছে। রাজ্য দলে সুযোগ পাওয়ায় খুব খুশি হয়েছি। এখন দেখার চোখে স্বপ্ন এবং মনে আত্মবিশ্বাস নিয়ে উচ্চতার কতটা শিখরে পৌঁছতে পারে নদিয়ার এই মেয়ে!
Location :
Nadia,West Bengal
First Published :
Feb 07, 2026 3:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Struggle to Success Stories: নুন আনতে পান্তা ফুরানো সংসারে ফুটবলের আলো! রাজ্য দলে ডাক পেয়ে নজির গড়ল নদিয়ার জ্যোতি








