Agriculture News: দেখতে কুমড়ো হলেও গুণে আলাদা! ঝঞ্ঝাট ছাড়াই ৪ ফুটের বেডে এই চাষেই মিলবে বিঘায় ৪০ হাজার টাকা
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Agriculture News: প্রথাগত চাষ ছেড়ে এখন লাভের মুখ দেখছেন আধুনিক কৃষকরা। ৪-৫ ফুটের বেডে কুমড়োর মতো দেখতে এই বিশেষ সবজি চাষ করে বিঘা প্রতি ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। চাষের ঝঞ্ঝাট কম হওয়ায় বর্তমানে এই সবজি চাষে আগ্রহ বাড়ছে উত্তরবঙ্গের কৃষকদের।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সুপারি, কুমড়ো, আলু চাষ করছেন? তারই মাঝে স্বল্প জায়গায় এই চাষ করে অর্থ লাভ হবে হু হু করে। কুমড়ো ক্ষেতের মাঝেই লুকিয়ে নতুন সম্ভাবনা, চাষিদের ভরসা হয়ে উঠছে সামার স্কোয়াশ। উত্তরবঙ্গের কৃষিতে ধীরে ধীরে বদল আসছে ফসলের চেনা ছবিতে। সুপারি বাগান কিংবা কুমড়ো ক্ষেত—এই পরিচিত পরিসরের মধ্যেই নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এই বিকল্প ফসল, সামার স্কোয়াশ। দেখতে অনেকটাই কুমড়োর মতো হওয়ায় আলাদা করে নজর না পড়লেও, লাভের অঙ্কে এই ফসল নজর কাড়ছে চাষিদের।
সংশ্লিষ্ট মহলের মতে, সুপারি বাগানে চার থেকে পাঁচ ফুট চওড়া বেড তৈরি করে সামার স্কোয়াশ রোপণ করলে ভাল ফলন পাওয়া যায়। ঝুরঝুরে দোআঁশ কিংবা বেলে দোআঁশ মাটি এই ফসলের জন্য সবচেয়ে উপযোগী। সবচেয়ে আশার কথা, পোকার আক্রমণ হলে রাসায়নিকের বদলে নিমতেল ব্যবহার করেই ভাল ফল মিলছে বলে জানাচ্ছেন অভিজ্ঞ চাষিরা। শুধু খেয়াল রাখতে হবে যাতে সামার স্কোয়াশ মাটিতে না লেগে যায়, তা না হলে পোকা লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে, নিম তেল প্রয়োগের পাশাপাশি মাটিতে আচ্ছাদন দেওয়া প্রয়োজন।
advertisement
advertisement
জলপাইগুড়ির রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, সামার স্কোয়াশ চাষ করে বিঘা প্রতি প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। বিকল্প ফসল হিসেবে এই চাষের দিকেই এখন চাষিদের নজর ঘোরাতে চাইছে কেন্দ্র। এ বিষয়ে রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ বিপ্লব দাস বলেন, “উত্তরবঙ্গের মাটি ও আবহাওয়া সামার স্কোয়াশ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই ফসল থেকে ভাল বাজারদর মিলবে। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বীজও দেওয়া হচ্ছে, যাতে তাঁরা নিশ্চিন্তে চাষ শুরু করতে পারেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলকভাবে সামার স্কোয়াশ চাষ করা হয়েছে এবং তা সফল হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার মাটিতে এই ফসল চাষ করলে চাষিরা দ্বিগুণ লাভের মুখ দেখতে পারেন। কৃষির এই নতুন সম্ভাবনা এখন সত্যিই আশার আলো দেখাচ্ছে উত্তরবঙ্গের চাষিদের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 07, 2026 3:30 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: দেখতে কুমড়ো হলেও গুণে আলাদা! ঝঞ্ঝাট ছাড়াই ৪ ফুটের বেডে এই চাষেই মিলবে বিঘায় ৪০ হাজার টাকা









