advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মালবাজারে দুর্ঘটনায় আহত ২০!

Last Updated:

মালবাজার রাঙ্গামাটি চা বাগানে যাত্রীবোঝাই বাস উল্টে আহত অন্তত ২০।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রকি চৌধূরী, মালবাজার: মালবাজার রাঙ্গামাটি চা বাগানে যাত্রীবোঝাই বাস উল্টে আহত অন্তত ২০। মালবাজার মহকুমার রাঙ্গামাটি চা বাগান এলাকার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মালবাজার-শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার দমকল বিভাগ-এর কর্মীরা ও মালবাজার থানা পুলিশ।
দমকল ও পুলিশ কর্মীরা স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। তাঁদের দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি অথবা রাস্তার অবস্থা এর জন্য দায়ী হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মালবাজারে দুর্ঘটনায় আহত ২০!
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement