advertisement

Online Scam: তারাপীঠ মন্দির কমিটির সভাপতির মাথায় হাত! নবান্নের নাম ভাঙিয়ে ফোন, ধাপে ধাপে সাফ লক্ষাধিক টাকা

Last Updated:

Birbhum Online Scam News: অনলাইন প্রতারণার শিকার তারাপীঠ মন্দির কমিটির সভাপতি। ধাপে ধাপে খোওয়া গিয়েছে লক্ষাধিক টাকা। নবান্নের নাম ভাঙিয়ে ফোন এসেছিল মন্দির কমিটির সভাপতি তথা ওই ব্যবসায়ীর কাছে।

প্রতারিত ব্যবসায়ী
প্রতারিত ব্যবসায়ী
বীরভূম,সৌভিক রায়: ফের অনলাইন প্রতারণার শিকার হলেন তারাপীঠের এক ব্যবসায়ী। চলতি মাসের ১০ তারিখ বেলা ১০ টা নাগাদ একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে তারাপীঠের ওই ব্যবসায়ীর কাছে। যে ব্যক্তি ফোন করেন, তিনি তার পরিচয় দেন ‘স্বাস্থ্য ভবন নবান্ন থেকে বলছি। রামপুরহাট স্বাস্থ্য জেলার জন্য ২৮ টি স্কুটি প্রয়োজন।’ তারাপীঠের ওই ব্যবসায়ী রাজি হলে ফোনে থাকা অপর ব্যক্তি বলেন ‘আমি আপনাকে একটা নম্বর দিচ্ছি, সেই নম্বরে আপনি আপনার আবেদনপত্র জমা করে দিন।’
আবেদনপত্র জমা করার পরে আবার ফোন আসে এবং ওই ব্যবসায়ীকে বলা হয় আপনাকে ১৯৫০০ টাকা জমা করতে হবে। ১৯৫০০ টাকা জমা করলে একটি ডকেট নম্বর দেওয়া হবে। সেই ব্যক্তির কথা মত তারাপীঠের ব্যবসায়ী ১৯৫০০ টাকা জমা করেন। কিছুক্ষণ পর আবার ফোন করে বলা হয় আগের ১৯৫০০ টাকা ১৪ টি স্কুটার এর জন্য হয়েছে, আরও ১৯৫০০ টাকা দিলে আরও ১৪ টি স্কুটার গাড়ির অর্ডার দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: শিব ভক্তদের মহা উৎসব, জল্পেশ মন্দিরে চোখ ধাঁধানো আয়োজন! শিবরাত্রির মেলায় ফিরছে সার্কাস
সেই কথা মতন তারাপীঠের ওই ব্যবসায়ী আবারো ১৯৫০০ টাকা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেন। ঠিক একইভাবে নানান অজুহাত দেখিয়ে মোট ১০ বাড়ে এক লক্ষ ৪৬ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারক। পরবর্তীতে ওই ব্যক্তি ফোন করে জানান সিউড়ি অফিসে এসে আপনি আপনার গাড়ির চেক নিয়ে যান। যখনই তারাপীঠের ওই ব্যবসায়ী সিউড়ি যেতে রাজি হন, ঠিক তখন থেকেই ওই ব্যক্তি নানান অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন তারাপীঠের ব্যবসায়ীর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপরেই তারাপীঠের ওই ব্যবসায়ী অনুমান করতে পারেন তার সঙ্গে প্রতারণা হয়ে গেছে। তৎক্ষণাৎ ওই ব্যবসায়ী রামপুরহাট সাইবার ক্রাইম অফিসে জানান ও তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রশাসনিক দফতরে জানান তিনি। জানা যায় তারাপীঠের ওই ব্যবসায়ীর নাম তারাময় মুখোপাধ্যায়। তিনি একদিকে যেমন ব্যবসায়ী, ঠিক তেমনই তারাপীঠ মন্দির কমিটির সভাপতি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Online Scam: তারাপীঠ মন্দির কমিটির সভাপতির মাথায় হাত! নবান্নের নাম ভাঙিয়ে ফোন, ধাপে ধাপে সাফ লক্ষাধিক টাকা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement