advertisement

Bengal News: বিহার থেকে কলকাতায় ঢুকছিল সিঙ্গল-শটার, পিস্তল, কার্তুজ! ঠিক সময়ে আটকে দিল কলকাতা পুলিশ

Last Updated:

জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি বিহার থেকে গোপনে ওই সমস্ত আগ্নেয়াস্ত্র কলকাতায় আনছিল৷ খবর ছিল পুলিশের কাছে৷ ঠিক সময়ে ঠিক জায়গায় তল্লাশি চালাতেই মিলল সাফল্য৷

Rapid Read
News18
News18
কলকাতা: বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার করে কলকাতায় আনতে গিয়ে গ্রেফতার গয়ার বাসিন্দা৷ উদ্ধার ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল, বিহার ও ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র, গুলি পাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গে। সেই তথ্যের ভিত্তিতে কলকাতা ও বিহারে নিজস্ব নেটওয়ার্ক সক্রিয় করে তদন্তে নামে গোয়েন্দারা।
তদন্ত করতে গিয়ে জানা যায় যে, সন্দেহভাজন ওই ব্যক্তি গয়া থেকে রাতের বাসে করে কলকাতায় আসছে। সেই খবর অনুযায়ী গত রবিবার দুপুরে কসবা থানার অন্তর্গত রাসবিহারী কানেক্টরে গাড়িতে গাড়িতে তল্লাশি শুরু করে আরএস ও ডিডি-র একটি দলের কর্তারা।
advertisement
advertisement
দীর্ঘক্ষণ চেকিংয়ের পরে দুপুর ১টা নাগাদ গড়িয়াহাট থেকে ইস্টার্ন বাইপাসের দিকে যাওয়া একটি অটো থেকে মহম্মদ ইস্তেয়াক -কে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির কাছে তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩টি সিঙ্গল-শটার আগ্নেয়াস্ত্র, ২টি ছয় চেম্বারের রিভলভার, ১টি ৭ এমএম পিস্তল এবং মোট ১১ রাউন্ড কার্তুজ৷
advertisement
জানা গিয়েছে, মোট ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে ওই তল্লাশিতে। ধৃতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আগ্নেয়াস্ত্রগুলি কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bengal News: বিহার থেকে কলকাতায় ঢুকছিল সিঙ্গল-শটার, পিস্তল, কার্তুজ! ঠিক সময়ে আটকে দিল কলকাতা পুলিশ
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement