advertisement

Fire at Train: শর্ট সার্কিটের আশঙ্কা! কাটোয়া–আজিমগঞ্জ ট্রেনে ভয়াবহ আগুন

Last Updated:

কাটোয়া স্টেশন এর ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো কম্পার্টমেন্ট।

কাটোয়া 
কাটোয়া 
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া স্টেশনে ভোরের নিস্তব্ধতা আচমকাই ভেঙে গেল আগুনের লেলিহান শিখায়। কাটোয়া স্টেশন-এর ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো কম্পার্টমেন্ট। ভোর সাড়ে চারটে নাগাদ প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরাই প্রথম ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা দেখতে পান। কেউ চিৎকার করে ওঠেন, কেউ দৌড়ে সরে যান নিরাপদ দূরত্বে। ঘুমঘুম চোখে অপেক্ষারত যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। কয়েক মিনিটের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে, কালো ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্মের একাংশ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি ও আরপিএফ। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই দমকলের দু’টি ইঞ্জিন স্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। একদিকে পুলিশ ও রেলকর্মীরা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেন, অন্যদিকে দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাতে থাকেন আগুন নিয়ন্ত্রণে আনতে।প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগের আধিকারিক সুমন পাল জানান, “আমাদের দফতরে ফোন আসার সঙ্গে সঙ্গেই আমরা রওনা দিই। এসে দেখি একটি কামরায় ভয়াবহ আগুন জ্বলছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
advertisement
advertisement
ঘটনার জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। স্টেশনে তৈরি হয় চরম উৎকণ্ঠার পরিবেশ। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়ে যায়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। বড়সড় কোনও প্রাণহানির খবর না মিললেও, ভোরের সেই আতঙ্কের মুহূর্ত কাটোয়া স্টেশনের যাত্রীদের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fire at Train: শর্ট সার্কিটের আশঙ্কা! কাটোয়া–আজিমগঞ্জ ট্রেনে ভয়াবহ আগুন
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement