advertisement

Kolkata Police: কলকাতায় আবার ‘তেজস্বিনী’! মহিলাদের জন্য বিনামূল্যে আত্মরক্ষার কর্মশালা

Last Updated:

Kolkata Police: কলকাতা পুলিশের উদ্যোগে আবার শুরু হচ্ছে ‘তেজস্বিনী’—একটি কর্মশালা, যেখানে মহিলাদের প্রাথমিক আত্মরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে। গত বছর এই কর্মশালা অভূতপূর্ব সাড়া পেয়েছিল, সেই সফলতার ভিত্তিতে এবারও এটি আয়োজন করা হয়েছে।

News18
News18
কলকাতাঃ কলকাতা পুলিশের উদ্যোগে আবার শুরু হচ্ছে ‘তেজস্বিনী’—একটি কর্মশালা, যেখানে মহিলাদের প্রাথমিক আত্মরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে। গত বছর এই কর্মশালা অভূতপূর্ব সাড়া পেয়েছিল, সেই সফলতার ভিত্তিতে এবারও এটি আয়োজন করা হয়েছে।
কর্মশালা অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। স্থান: পুলিশ অ্যাথলেটিক ক্লাব, পিএসি টেন্ট (ইস্টবেঙ্গল মাঠের উল্টোদিকে)। ১২ থেকে ৪৫ বছর বয়সী মহিলারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের শারীরিক হেনস্থা ও অশালীন আচরণের ক্ষেত্রে প্রাথমিক আত্মরক্ষার কৌশল শিখবেন।
advertisement
advertisement
এটি সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে কলকাতা পুলিশের ওয়েবসাইটে https://kolkatapolice.gov.in। রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনার জি-মেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। কোনো সমস্যায় বা তথ্যের জন্য ০৩৩-২২১৪-১৮২৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
কলকাতা পুলিশ অনুরোধ করছে, দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন এবং ‘তেজস্বিনী’-র মাধ্যমে নিজেকে ও নিরাপত্তাকে সচেতন করুন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: কলকাতায় আবার ‘তেজস্বিনী’! মহিলাদের জন্য বিনামূল্যে আত্মরক্ষার কর্মশালা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement