advertisement

SIR: অবশেষে স্বস্তি! শাসক তৃণমূলের প্রার্থী, অথচ নামই ছিল না ভোটার তালিকায়! আর বাধা রইল না গোলাম রব্বানি, স্বাতী খন্দকারদের

Last Updated:

তৃণমূলের সব প্রার্থীর নাম তালিকাভুক্ত, নির্বাচন কমিশনের সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, অধিকাংশ বিবেচনাধীন ভোটারের অভিযোগ নিষ্পত্তি, ট্রাইবুনাল গঠনের প্রস্তুতি চলছে

অবশেষে স্বস্তি!
অবশেষে স্বস্তি!
কলকাতা: তৃণমূলের সব প্রার্থীদের নামই উঠল তালিকায়। আপাতত আর কেউই রইল না বিচারাধীনে। এক নজরে দেখে নেওয়া যাক প্রার্থীদের তালিকা।
গোয়ালপোখর – গোলাম রব্বানি
মোথাবাড়ি- মহ: নাজরুল ইসলাম
advertisement
সমশেরগঞ্জ- নুর আলম
লালগোলা: মহ: আবদুল আজিজ
নওদা- সাহিনা মুমতাজ
চণ্ডীতলা: স্বাতী খন্দকার
উত্তরপাড়া – শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়
দেগঙ্গা – আনিসুর রহমান (বিদেশ)
বৃহস্পতিবার সন্ধ্যার পর কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হল সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা৷ আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা আজ বিকেল পর্যন্ত ৪৯,৬২,৮৫০-সংখ্যক অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা, জানাল নির্বাচন কমিশন৷ ওয়েবসাইটে গেলে ভোটাররা নিজেদের নাম উঠল কি না তার বিস্তারিত দেখতে পারবেন।
advertisement
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে কমিশন। বিগত ২৩ মার্চ ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছিল। কমিশন সূত্রে জানান হয়েছিল, সেই তালিকায় প্রায় ২৭ লক্ষের কাছাকাছি বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ করা হয়েছিল। পরে ২৭ মার্চ, অর্থাৎ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। তারপরে পর পর বেশ কয়েকটি তালিকা প্রকাশিত হয়। রাজ্য নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ৬০ লাখ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। যাদের নাম বাতিল হয়েছে তারা বিচারকদের কাছে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এসপি মুখার্জি ইনস্টিটিউশন বেহালাতে ট্রাইবুনালের ব্যবস্থা করা হতে পারে। ওখানেই ১৯ জন ম্যাজিস্ট্রেট বসতে পারবেন। জল শক্তি মন্ত্রক সবুজ সঙ্কেত দিলেই ট্রাইবুনালের কাজ শুরু করা হবে। খুব দ্রুত শুরু করার চেষ্টা করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: অবশেষে স্বস্তি! শাসক তৃণমূলের প্রার্থী, অথচ নামই ছিল না ভোটার তালিকায়! আর বাধা রইল না গোলাম রব্বানি, স্বাতী খন্দকারদের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement