advertisement

TMC: রাস্তায় পড়ে কাতরাচ্ছে রক্তাক্ত দুজন, দেখতে পেয়েই তৃণমূল জেলা সভাপতি যা করলেন! ধন্য ধন্য করছে সকলে

Last Updated:

TMC: বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্তের মানবিক ভূমিকার প্রশংসার এলাকার মানুষ। কী এমন করলেন তিনি জানেন?

তৃণমূল জেলা সভাপতির মানবিক মুখ
তৃণমূল জেলা সভাপতির মানবিক মুখ
বাঁকুড়া:– বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার হিনজুরি মোড় সংলগ্ন এলাকায় এক মোটর বাইকের সঙ্গে এক সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, সাইকেল ও মোটরসাইকেলটি ভেঙে যায়। রাস্তার পাশেই সাইকেল আরোহী এবং মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত অবস্থায় পড়েছিল। ঠিক যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল আহত ওই দুই ব্যক্তি।
হঠাৎ করেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত পাত্রসায়র থেকে বিষ্ণুপুরের দিকে আসছিলেন সাংগঠনিক কাজে। ভোটের আগে তার এই ব্যস্ততাকে দূরে ফেলে তড়িঘড়ি পুলিশকে খবর দেন জেলা সভাপতি। এরপর আহতদের তোলা হয় পুলিশের গাড়িতে। নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
advertisement
advertisement
কর্মসূচি বাদ দিয়ে পুলিশের গাড়ির সঙ্গে তৃণমূল জেলা সভাপতি বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসেন। সকলের সঙ্গে হাত লাগিয়ে আহতদের ভর্তি করেন বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এবং তাদের দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়ানোর ব্যবস্থা করে দেন। ঠিক যেন মৃত্যুর মুখ থেকে তাদের ফিরিয়ে আনলেন জেলা সভাপতি সুব্রত দত্ত।
তিনি জানান মানব সেবাই তাদের কাজ, তাদের ধর্ম, তাই তিনি এই কাজ করেছেন। জেলা সভাপতির পাশাপাশি বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যানও খবর পেয়ে ছুটে আসে আহতদের দেখতে হাসপাতালে।
advertisement
এদিকে, মালবাজার রাঙ্গামাটি চা বাগান-এ যাত্রীবোঝাই বাস উল্টে আহত অন্তত ২০। মালবাজার মহকুমার রাঙ্গামাটি চা বাগান এলাকার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মালবাজার-শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার দমকল বিভাগ-এর কর্মীরা ও মালবাজার থানা পুলিশ। দমকল ও পুলিশ কর্মীরা স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। তাঁদের দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি অথবা রাস্তার অবস্থা এর জন্য দায়ী হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
TMC: রাস্তায় পড়ে কাতরাচ্ছে রক্তাক্ত দুজন, দেখতে পেয়েই তৃণমূল জেলা সভাপতি যা করলেন! ধন্য ধন্য করছে সকলে
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement