advertisement

Bankura News: আধার কার্ড থেকে মোবাইল হারানো, গ্রামে বসেই অভিযোগ শুনছেন পুলিশ আধিকারিকরা! পরিষেবায় নতুন মোড়

Last Updated:

Bankura News: আগে যেখানে পুলিশের নাম শুনলেই অকারণ আতঙ্ক কাজ করত, এখন সেখানে তৈরি হচ্ছে ভরসার সম্পর্ক। ছোটবড় বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় মানুষ হাজির পুলিশের দরবারে। ‘গ্রাম পঞ্চায়েতে আমরা’ কর্মসূচির আওতায় বিশেষ শিবির।

+
কর্মসূচী

কর্মসূচী পালন 

ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আগে যেখানে পুলিশের নাম শুনলেই অকারণ আতঙ্ক কাজ করত, এখন সেখানে তৈরি হচ্ছে ভরসার সম্পর্ক। সরাসরি গ্রামে এসে অভিযোগ শোনা, সমস্যার খোঁজ নেওয়া এবং সমাধানের আশ্বাস দেওয়ায় মানুষ বুঝতে পারছেন, পুলিশ শুধু আইন প্রয়োগকারী নয়, প্রয়োজনে পাশে দাঁড়ানো এক সহায়ক শক্তিও। প্রশাসনের এই মানবিক মুখ দেখেই অনেকে বলছেন, এমন উদ্যোগ নিয়মিত হলে গ্রাম-প্রশাসনের দূরত্ব আরও কমবে এবং সাধারণ মানুষের আস্থা অনেকটাই বাড়বে।
প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল বাঁকুড়া জেলা পুলিশ। ‘গ্রাম পঞ্চায়েতে আমরা’ কর্মসূচির আওতায় ছাতনা থানার উদ্যোগে ভেলানি গ্রামে আয়োজিত হল এক বিশেষ শিবির। সেখানে সরাসরি গ্রামবাসীদের কাছ থেকে এলাকার নানা অভাব-অভিযোগ শোনেন ও লিপিবদ্ধ করেন পুলিশ আধিকারিকরা। এদিন গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে ফেটে থাকা পানীয় জলের পাইপের সমস্যা তুলে ধরেন।
advertisement
আরও পড়ুন: ম্যাল থেকেই রাজকীয় ভঙ্গিতে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, খুশিতে আত্মহারা পর্যটকরা! দিনে কড়া রোদ হলেও সন্ধ্যায় ‘সোয়েটার’ মাস্ট
পাশাপাশি একাধিক স্ট্রিট লাইট বিকল থাকায় রাতের অন্ধকারে চলাচলের অসুবিধার কথাও জানান তাঁরা। মোবাইল ফোন ও আধার কার্ড হারিয়ে যাওয়ার ঘটনাও পুলিশের নজরে আনা হয়। বিশেষ করে এলাকার মহিলারা চোলাই মদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, এর ফলে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপস্থিত থানার আধিকারিকদের সামনে সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আবেদন জানান তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাতনা ব্লকের মোট ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় পর্যায়ক্রমে এই ধরনের কর্মসূচি আয়োজিত হবে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, গ্রামেই সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পেয়ে তাঁরা খুশি, তবে সমস্যার সমাধান হলে আরও ভাল লাগবে। গ্রামীণ পুলিশিংয়ের এই উদ্যোগে পুলিশ ও সাধারণ মানুষের দূরত্ব কমবে বলেই মনে করছেন এলাকাবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: আধার কার্ড থেকে মোবাইল হারানো, গ্রামে বসেই অভিযোগ শুনছেন পুলিশ আধিকারিকরা! পরিষেবায় নতুন মোড়
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement