advertisement

Bankura News: বিষ্ণুপুর জেলা হাসপাতালের ইতিহাসে এই প্রথম! সফলভাবে কোমরের বলের সম্পূর্ণ প্রতিস্থাপন, রোগী পেলেন নতুন জীবন

Last Updated:

Bankura News: সরকারি হাসপাতাল কোনও অংশে কম নয়! প্রমাণ করে দিল বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতাল। একেবারে বিনামূল্যে মানব শরীরের কোমরের বলের সম্পূর্ণ প্রতিস্থাপন করা হল।

News18
News18
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডলঃ বিরল অস্ত্রোপচার করে বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের সাফল্য। হাসপাতালের ইতিহাসে এই প্রথম মানব শরীরের কোমরের বলের সম্পূর্ণ প্রতিস্থাপন (Total Hip Joint Replacement Surgery) করা হল। সম্পূর্ণ বিনামূল্যে প্রায় পাঁচ ঘণ্টার যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন হয় এই অস্ত্রোপচার।
বাঁকুড়া জেলার জয়পুর থানার গেলিয়া গ্রামের বাসিন্দা বুলটি দিগর ছোটবেলায় একটি দুর্ঘটনার পর থেকে কোমরের সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে ব্যথার ওষুধ খেয়ে কোনমতে তাঁর দিন কাটছিল। সম্প্রতি কোমরের ব্যথা এতটাই বেড়েছিল হাঁটাচলা করা বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা কোতুলপুর বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন। সকলে জানায়, এই সমস্যার সমাধান করতে গেলে অস্ত্রোপচার করতে হবে, খরচ প্রায় ৪-৫ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুনঃ বয়স্ক ভোটকর্মীদের জন্য স্বস্তির খবর! বক্সায় ভোটগ্রহণে আর যেতে হবে না, বিরাট সিদ্ধান্ত প্রশাসনের
অসহায় দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণে টাকা জোগাড় করা সম্ভব ছিল না। তাই তাঁরা একেবারেই নিরাশ হয়ে পড়েছিলেন। বুলটি যেহেতু হাঁটাচলা করতে পারছিলেন না, তাই বাড়ির লোক ভেবেছিল একটি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বের করলে সরকারের কিছু সুযোগ সুবিধা মিলতে পারে।
advertisement
advertisement
সেই অনুযায়ী এক মাস আগে ওই রোগী এবং তাঁর পরিবার বিষ্ণুপুর হাসপাতালের আউটডোরে আসেন এবং চিকিৎসকের কাছ থেকে একটি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বের করার জন্য যোগাযোগ করেন। সেই সময় বিষয়টি বিষ্ণুপুর জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জেন ডক্টর সমীর জানার নজরে আসে।
চিকিৎসক দেখেন, ওই মহিলা AVN (AVACULAR NECROSIS OF FEMORAL HEAD) সমস্যায় ভুগছেন। তিনি বিষ্ণুপুর হাসপাতালে তাঁর কাছে চিকিৎসা করার পরামর্শ দেন। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে চিকিৎসক সমীর জানা দেখেন, অপারেশনের মধ্য দিয়ে ৩৮ বছরের এই মহিলার সমস্যার সমাধান করা সম্ভব। তবে এই অস্ত্রোপচার করতে গেলে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। তাই হাসপাতালের সুপার সহ একটি মেডিক্যাল টিম গঠন করে বিষয়টি পর্যালোচনা করেন তিনি।
advertisement
এরপর বিষ্ণুপুর জেলা হাসপাতালের CMOH এবং সুপারের সহযোগিতায় স্বাস্থ্য দফতর থেকে প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি বিষ্ণুপুর জেলা হাসপাতালে আনা হয়। অবশেষে রবিবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই বিরল অস্ত্রোপচার হয়। পরের দিনই রোগী নিজে থেকে বিছানায় উঠে বসেন এবং তাঁকে হাঁটানো হয়। চিকিৎসকেরা জানান, অপারেশন সফল হয়েছে এবং রোগী এখন অবজারভেশনে রয়েছেন। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
advertisement
এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল, সরকারি হাসপাতাল কোনও অংশে কম নয়। তাই ডাক্তারদের দাবি, সকলেই যেন নির্দ্বিধায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। এই অস্ত্রোপচারের পর ব্যাপক খুশি ওই রোগীর আত্মীয়রা। এখন ডাক্তার তাঁদের কাছে ভগবান।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: বিষ্ণুপুর জেলা হাসপাতালের ইতিহাসে এই প্রথম! সফলভাবে কোমরের বলের সম্পূর্ণ প্রতিস্থাপন, রোগী পেলেন নতুন জীবন
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement