বাজারে বাজারে ঘুরে খতিয়ে দেখলেন সবজির মূল্য... ভোটের আগেই ভোট প্রচার দিলীপ ঘোষের
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
বিষ্ণুপুরে চা চক্র ও জনসংযোগে দিলীপ ঘোষ সবজি বাজার ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলুর দাম নিয়ে খোঁচা দেন, বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা ঘোষণা করেন.
বিষ্ণুপুর, বাঁকুড়া: ভোটের আগেই ভোট প্রচার দিলীপ ঘোষের। এলাকায় চা চক্রের পাশাপাশি করলেন জনসংযোগ, ঘুরে দেখলেন সবজি বাজার। ধনেপাতা কিনলেন, জানলেন আলুর দর।
সাত সকালেই বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রকাশ ঘাট বাজারে কর্মী সমর্থকদের নিয়ে চার চক্র করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চা চক্র করার পরেই কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় একটি জনসংযোগ পদযাত্রা করেন। হঠাৎ করেই ঢুকে পড়েন প্রকাশ ঘাট সবজি বাজারে। কৃষকদের কাছে একের পর এক সবজির দরদাম জিজ্ঞাসা করতে শুরু করে। দিলীপ ঘোষের দাবি সবজির যা বাজার মূল্য এলাকার মানুষ একটু কুমড়ো ভাত খাবে তারও উপায় নেই। আলু বাদে সমস্ত সবজির চড়া মূল্য। আলুর মূল্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন দিলীপ ঘোষ। তিনি জানান, ‘সমস্ত সবজির দাম বৃদ্ধি থাকলেও আলোর বাজার বৃদ্ধি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের রাজ্যে আলু যেতে দেবে না আলু পচে গেলেও বিক্রি করতে দেবেন না। ছয় টাকা সাত টাকা খুচরো আলু বিক্রি হচ্ছে চাষিরা কি দাম পাবে?’
advertisement
advertisement
সম্প্রতি দলের আগেই বাঁকুড়ার বিজেপি প্রার্থী ঘোষণা করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হতেই ফের চড়ল ভোটের পারদ। দিলীপ ঘোষ বলেন, ‘নির্বাচন আসছে, হাওয়া গরম হচ্ছে। বিষ্ণুপুরে জেতা সিট আরও বেশি মার্জিনে জয়লাভ করবে বিজেপি।’ প্রাক্তন বিজেপি সাংসদের দাবি, আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে দলের প্রার্থী হচ্ছেন বিদায়ী বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মঙ্গলবার সন্ধেয় বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ে দলীয় কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম আগাম ঘোষণা করে দেন দিলীপ ঘোষ। এবার এ রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি, এমন দাবিও এই সভা থেকে করেন দিলীপ ঘোষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2026 12:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
বাজারে বাজারে ঘুরে খতিয়ে দেখলেন সবজির মূল্য... ভোটের আগেই ভোট প্রচার দিলীপ ঘোষের









