advertisement

Bangla News: হাসপাতালে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, বাঙ্গুরে আহত মহিলা! সিসিটিভি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ

Last Updated:

মঙ্গলবার সকালে রাজপুর-সোনারপুর এলাকার এক মহিলা তাঁর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে রোগী দেখার অনুমতি চাইতে যান।

এম আর বাঙ্গুর
এম আর বাঙ্গুর
কলকাতাঃ দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর-এ এক বেসরকারি নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে রাজপুর-সোনারপুর এলাকার এক মহিলা তাঁর এক আত্মীয়ের সঙ্গে হাসপাতালের গাইনি বিভাগে রোগী দেখতে যাওয়ার অনুমতি চাইতে আসেন।
অভিযোগ, প্রথমে দু’জনকে ঢোকার কথা বলা হলেও পরে নিরাপত্তারক্ষী জানিয়ে দেন, একজনই ভিতরে যেতে পারবেন। এই বিষয়টি নিয়ে ওই মহিলা ও নিরাপত্তারক্ষীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ অনুযায়ী, বচসার এক পর্যায়ে নিরাপত্তারক্ষী মহিলাকে মারধর করেন, ফলে তিনি আহত হন। পাশাপাশি, দু’জনকে জোর করে হাসপাতাল চত্বর থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।
advertisement
আরও পড়ুনঃ দূষিত জলের অভিযোগে অসুস্থ শতাধিক, নিউটাউনে আবাসনে বসল মেডিক্যাল ক্যাম্প
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ আত্মীয়-পরিজনরা হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
advertisement
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, নির্ধারিত অনুমতি ছাড়াই পরিবারের লোকজন জোর করে ওয়ার্ডে ঢোকার চেষ্টা করেছিলেন। নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
কর্তৃপক্ষ আরও জানায়, প্রায়শই ভিজিটিং আওয়ারের বাইরে পরিবারের লোকজন ঢোকার জন্য নিরাপত্তারক্ষীদের উপর চাপ সৃষ্টি করেন, এমনকি গালমন্দ বা হুমকির ঘটনাও ঘটে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিরাপত্তারক্ষীর দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: হাসপাতালে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, বাঙ্গুরে আহত মহিলা! সিসিটিভি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ
Next Article
advertisement
LPG Gas Scarcity: ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ! গ্যাস সঙ্কটে মন্দিরে সিদ্ধান্ত
ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ! গ্যাস সঙ্কটে মন্দিরে সিদ্ধান্ত
  • তমলুক বর্গভীমা মন্দিরে গ্যাস সঙ্কটের জন‍্য ২১ মার্চের পর ভোগ বন্ধ থাকবে

  • কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাসের সমস্যা মিটলে আবার ভক্তদের জন্য প্রসাদ বিতরণ হবে

  • শুধুমাত্র দেবীর নিত্যভোগ সীমিতভাবে চালু থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement