advertisement

Bangla News: দেড় বছর খোঁজ নেই ছেলের, হন্যে হয়ে ছেলের ছবি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন মা

Last Updated:

Bangla News: জানা গিয়েছে, এক প্রতিবেশীর মাধ্যমে ২০২৪ সালের অক্টোবর মাসে একটি ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন সাগরের কোম্পানির ছাড় এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু প্রামানিক। সেই সময় মোবাইলের মাধ্যমে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল।

News18
News18
নামখানা: প্রায় দেড় বছর ধরে খোঁজ নেই ছেলের। এখন তাঁর ছবি নিয়ে বিভিন্ন সরকারি অফিস ও আধিকারিকদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন মা। কী করবেন? কোথায় যাবেন? বুঝে উঠতে পারছে না। শেষ পর্যন্ত আদালত চত্বরে এসে ঘোরাঘুরি করছেন। জানা গিয়েছে, এক প্রতিবেশীর মাধ্যমে ২০২৪ সালের অক্টোবর মাসে একটি ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন সাগরের কোম্পানির ছাড় এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু প্রামানিক। সেই সময় মোবাইলের মাধ্যমে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল। কিন্তু গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে আর পরিবারের যোগাযোগ হয়নি। কৃষ্ণেন্দু কোথায় রয়েছেন, তার কোনো সঠিক তথ্য কেউ পরিবারকে জানায়নি।
আরও পড়ুনঃ হিঙ্গলগঞ্জে নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন! রহস্য ঘনীভূত
শেষ পর্যন্ত এই বিষয়ে কৃষ্ণেন্দুর মা মৃন্ময়ী প্রামানিক সাগর ও নামখানা থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। তারপর কেটে গিয়েছে বহুদিন। কিন্তু কোনো খোঁজ পাননি। এমনকি তিনি ছেলের ছবি সহ সব নথিপত্র নিয়ে ভবানী ভবন ও লালবাজারেও গিয়েছেন। স্থানীয় সব মৎস্যজীবী সংগঠন সহ বিভিন্ন অফিসেও গিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে নিরুপায় হয়ে মেয়েকে সঙ্গে নিয়ে ছেলের খোঁজে আদালত চত্বরে ঘুরে বেড়াচ্ছেন। কোনো আইনজীবী যদি তাঁকে সাহায্য করেন, এখন সেদিকেই তিনি তাকিয়ে রয়েছেন।
advertisement
advertisement
এ বিষয়ে কৃষ্ণেন্দুর মা মৃন্ময়ী প্রামানিক বলেন, “ছেলে ট্রলারে থাকাকালীন মোবাইলের মাধ্যমে কথা বলেছিলেন। তাঁকে মারধর করা হয়েছে বলে জানিয়েছিলেন। তখন প্রতিবেশী দাদাকে ছেলেকে ফিরিয়ে আনার কথা বলেছিলাম। তিনি আজ কাল বলে বলে প্রায় ছয় মাস কাটিয়ে দিয়েছেন। কোনো গুরুত্ব দেননি। পরে ওই ট্রলারের সবাই ঘরে ফিরে এসেছিলেন। কিন্তু আমার ছেলে আর ঘরে ফেরেনি। থানায় অভিযোগ করেছি। মৎস্যজীবী সংগঠনকে জানিয়েছি। ভবানী ভবন, লালবাজার পর্যন্ত গিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন কি করব কিছু বুঝে উঠতে পারছিনা। তাই সাহায্যের আশায় আদালতে এসে আইনজীবীদের বিষয়টি জানাচ্ছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: দেড় বছর খোঁজ নেই ছেলের, হন্যে হয়ে ছেলের ছবি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন মা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement