Bangla News: নাম না থাকায় চিকিৎসা মেলেনি? ডোমকলের ক্লিনিকে ৪ মাসের শিশুর মৃত্যু
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bangla News: চিকিৎসার গাফিলতিতে ডোমকলের এক প্রাইভেট ক্লিনিকে মৃত্যু ৪ মাসের শিশুর। ঘটনাটি ঘটেছে ডোমকলের হাসপাতাল মোড়ের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: হুমায়ুন কবীরের ক্লিনিকে।
Pranab rakibul, Murshidabad: চিকিৎসার গাফিলতিতে ডোমকলের এক প্রাইভেট ক্লিনিকে মৃত্যু ৪ মাসের শিশুর। ঘটনাটি ঘটেছে ডোমকলের হাসপাতাল মোড়ের শিশুরোগ বিশেষজ্ঞ ডা: হুমায়ুন কবীরের ক্লিনিকে। অভিযোগ ওই শিশুর শারিরীক অবস্থা অত্যন্ত খারাপ থাকা সত্ত্বেও নাম না আসায় সকাল ১১টা থেকে দীর্ঘক্ষণ ক্লিনিকে বসিয়ে রাখে কর্মচারীরা।
বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই শিশুটিকে চিকিৎসককে দেখানো হয়নি। অভিযোগ সেই কারণেই মারা যায় শিশুটি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পরে শিশুর পরিবারের লোকেরা।
advertisement
খবর পেয়ে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও চিকিৎসক হুমায়ুন কবীরের দাবি জন্ম থেকেই ওই শিশুর নানা শারিরীক জটিলতা ছিল। হার্টের সমস্যাও ছিল। তবে, ক্লিনিকে দেখার পর ওই শিশুকে পরীক্ষা করে অক্সিজেনও দেওয়া হয়েছিল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 7:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: নাম না থাকায় চিকিৎসা মেলেনি? ডোমকলের ক্লিনিকে ৪ মাসের শিশুর মৃত্যু











