Job Opportunity: মোটা অঙ্কের বেতন, কমার্সে ব্যাচেলর ডিগ্রি থাকলে চাকরি আইআইটিতে! স্বপ্নপূরণ করতে এখনই আবেদন করুন
- Reported by:Ranjan Chanda
- Published by:Raima Chakraborty
Last Updated:
Job Opportunity in IIT Kharagpur: অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য। সেক্ষেত্রে প্রথমে আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে।
advertisement
মোটা অঙ্কের বেতনে গবেষণা সংক্রান্ত চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিশেষ এক প্রকল্পে একজন কর্মী নিয়োগ করতে চলেছে আইআইটি। প্রয়োজন বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি ও তিন বছরের কাজের অভিজ্ঞতা। বিশেষ এক প্রকল্পে কাজের জন্য সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে আইআইটি।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রকে আর্থিক সহযোগিতায় Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC) for IIT Kharagpur 3614; Former project code was PRL.(SPARC-IIT KHARAGPUR_3614) প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে কাজের জন্য।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
বিশেষ এই পদে নিযুক্ত ব্যক্তিদের বেতন প্রতি মাসে ৫৪০০০ টাকা। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আবেদনের জন্য লাগবে আবেদনমূল্য। অসংরক্ষিত পুরুষ আবেদনকারী, ওবিসি আবেদনকারীদের জন্য লাগবে ১০০ টাকা এবং মহিলা এসটি এবং এসসি ক্যাটাগরি আবেদনকারীদের জন্য লাগবে না আবেদন মূল্য। থাকতে হবে অভিজ্ঞতা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement









