advertisement

North 24 Parganas News: স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে এসে নিজেকে শেষ করলেন যুবক, পরকীয়ার গন্ধ! গ্রেফতার স্ত্রীর প্রেমিক

Last Updated:

North 24 Parganas News: স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার স্ত্রীর প্রেমিক। স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে এসে নিজেকে শেষ করেন বনগাঁর বাসিন্দা চিন্ময় দে।

গাইঘাটা থানা
গাইঘাটা থানা
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। গ্রেফতার স্ত্রীর প্রেমিক। স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে এসে নিজেকে শেষ করেন বনগাঁর বাসিন্দা চিন্ময় দে। পরিবারের কাছে ছেলের আত্মহত্যার খবর আসে।
উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা চিন্ময় দে বিয়ে করেছিল গাইঘাটা থানার গদাধরপুরের বাসিন্দা অর্পিতা ঘোষকে। ২০২৫ সালের জুলাই মাসের ৬ তারিখ স্ত্রী অর্পিতা ঘোষকে তার বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন চিন্ময়। আর সেদিনই বিকেল চারটে নাগাদ চিন্ময়ের বাড়িতে খবর আসে, শ্বশুরবাড়ির পাশের আম বাগানে পড়ে রয়েছে চিন্মময়ের দেহ। পরিবারের লোকজন তড়িঘড়ি সেখানে পৌঁছে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করেন। কিন্তু তাও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে জানিয়ে দেন।
advertisement
আরও পড়ুনঃ বেসরকারি স্কুলের হস্টেল থেকে নবম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার! উত্তেজনা অন্ডালে, তদন্তে পুলিশ
এরপর ১৬ জুলাই নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। পুত্রবধূ অর্পিতা ঘোষ এবং তার মা-বাবা ও প্রেমিক আনন্দ রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন চিন্ময়ের মা চায়না দে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ায় জ্বলছে পাহাড়! ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা, পুড়ে ছাই বহু গাছ, পাদদেশের ঘরবাড়ি ভস্মীভূত হওয়ার আশঙ্কা, দেখুন ভিডিও
এই ঘটনার তদন্ত নেমে গাইঘাটা থানার পুলিশ মঙ্গলবার মৃত চিন্ময়য়ের স্ত্রীয়ের প্রেমিক আনন্দ রায়কে গ্রেফতার করেছে। ধৃতকে বুধবার বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।
Suicide Disclaimer
advertisement
(DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে এসে নিজেকে শেষ করলেন যুবক, পরকীয়ার গন্ধ! গ্রেফতার স্ত্রীর প্রেমিক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • রবিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement