advertisement

Durgapur News: বেসরকারি স্কুলের হস্টেল থেকে নবম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার! উত্তেজনা অন্ডালে, তদন্তে পুলিশ

Last Updated:

Durgapur News: বেসরকারি স্কুলের হস্টেল থেকে নবম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার দুর্গাপুরে অন্ডালের এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

অন্ডালে স্কুলের হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
অন্ডালে স্কুলের হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
অন্ডাল, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: বেসরকারি স্কুলের হস্টেল থেকে নবম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অন্ডালের এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় একটি ইংরাজি মাধ্যম স্কুলের হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, মৃত ছাত্রের নাম মাজিদ আনসারী। তার বাড়ি পুরুলিয়া জেলায়। গত তিন-চার বছর ধরে অন্ডালের ওই বেসরকারি স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করছিল কিশোর। বুধবার দুপুরে হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় জ্বলছে পাহাড়! ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা, পুড়ে ছাই বহু গাছ, পাদদেশের ঘরবাড়ি ভস্মীভূত হওয়ার আশঙ্কা, দেখুন ভিডিও
এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকেরা ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে স্কুলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। স্কুল ছাত্রের এমন চরম পদক্ষেপ নেওয়ার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অগ্রহায়ণে নয়, মাঘ মাসে নবান্ন উৎসব! বড়াশির শিবমন্দিরে নতুন ফসল নিবেদন, ভক্তদের জন্য খিচুড়ি ভোগের এলাহি আয়োজন
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। সন্তানকে হারিয়ে হাপুল নয়নে কেঁদে চলেছে বাবা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Durgapur News: বেসরকারি স্কুলের হস্টেল থেকে নবম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার! উত্তেজনা অন্ডালে, তদন্তে পুলিশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • রবিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement