advertisement

Banga Bhushan award: মতুয়া সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য বঙ্গভূষণ সন্মাননা পেল বাগদার মৃণাল গোসাই

Last Updated:

Banga Bhushan award: ১৯৮৭ সাল থেকেই কর্মজীবনের সূচনায় মতুয়া সমাজের উন্নতির লক্ষ্যে কাজ শুরু করেন তিনি। পরে বাগদার বৈকোলায় ‘হরি গুরুচাঁদ ভক্ত সেবা সংঘ’ নামে একটি সংস্থা গড়ে তোলেন। এই সংস্থার উদ্যোগে হরিচাঁদ মন্দিরে দাতব্য চিকিৎসালয় স্থাপন করা হয় এবং ভবিষ্যতে একটি স্কুল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বঙ্গভূষণ সন্মাননা পেল বাগদার মৃণাল গোসাই
বঙ্গভূষণ সন্মাননা পেল বাগদার মৃণাল গোসাই
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা বাসিন্দা মৃণাল গোঁসাই ( বিশ্বাস ) ৭২ বছর । পশ্চিমবঙ্গ সরকারের পি এইচ ই বিভাগে কাজ করতেন। ২০১৫ সালে অবসর নিয়েছিলেন। কর্মজীবন ১৯৮৭ সাল থেকেই থেকে মতুয়া সমাজের অগ্রগতির জন্য কাজ শুরু করেছিলেন পরবর্তীতে বাগদার বৈকোলাতে হরি গুরুচাঁদ ভক্ত সেবা সংঘ নামে সংস্থা তৈরি করেন। এখানে হরিচাঁদ মন্দির দাতব্য চিকিৎসালয় তৈরি করেন এবং স্কুল নির্মাণের জন্য ভবনা তৈরি করেছেন। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বঙ্গভূষণ সম্মাননা দেবার জন্যে মতুয়া গোসাই মৃনাল বিশ্বাসকে বেছে নেওয়া হয়। ২১ ফেব্রুয়ার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মৃণাল গোসাই এর হাতে বঙ্গভূষণ সম্মাননা তুলে দেন। বঙ্গভূষণ সম্মাননা পেয়ে বাড়ি ফিরতেই রবিবার সকাল মতুয়া ভক্তরা বাড়ি আসতে শুরু করে । ডঙ্কা বাজিয়ে ফুলের মালা পরিয়ে আনন্দে মেতে ওঠে মতুয়া ভক্তরা । পরিবারের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় মৃণাল গোঁসাইকে।
আরও পড়ুনঃ বিয়েবাড়িতে পার্কিং কেন্দ্র করে খুন, অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রেফতার
বঙ্গভূষণ সম্মাননা পেয়ে মৃণাল গোসাই জানিয়েছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ । হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মেনে মতুয়া সমাজের অগ্রগতির জন্য কাজ করেছি । সরকার বিচার করে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করবার জন্য দায়িত্ব আরো বেড়ে গিয়েছে । সরকারের এক লক্ষ টাকার আর্থিক অনুদান মতুয়াদের উন্নয়নে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
অন্যদিকে মৃণাল গোসাই পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ সম্মাননা পাওয়ার জন্য মতুয়া ভক্ত অনুপম বিশ্বাস জানিয়েছেন আমাদের বলার ভাষা নেই । হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের নীতি আদর্শ মেনে মৃণাল গোসাই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে । পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে আমরা আনন্দিত ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Banga Bhushan award: মতুয়া সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য বঙ্গভূষণ সন্মাননা পেল বাগদার মৃণাল গোসাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement