advertisement

Asansol Fire: কুলটিতে রাস্তার ধারে ট্রান্সফর্মারে আগুন! জ্বলে উঠল আবর্জনার পাহাড়, দূষিত ধোঁয়ায় ঢাকল চারিদিক

Last Updated:

Asansol Transformer Fire: রবিবার বিকেলে কুলটির নিয়ামতপুর জিটি রোডের পাশে একটি ট্রান্সফর্মারে আগুন লেগে যায়। ট্রান্সফর্মারের নিচেই ছিল ডাস্টবিন। ধীরে ধীরে আবর্জনায় আগুন ছড়াতে শুরু করে। জ্বলে যায় ট্রান্সফর্মারের কেবল।

আসানসোলে রাস্তার ধারে ট্রান্সফর্মারে আগুন
আসানসোলে রাস্তার ধারে ট্রান্সফর্মারে আগুন
পশ্চিম বর্ধমান, আসানসোল, দীপক শর্মা: রাস্তার ধারে ট্রান্সফর্মারে আগুন। ট্রান্সফর্মারের নিচেই রয়েছে আবর্জনার পাহাড়। আগুন ছড়িয়ে পড়ে আবর্জনাময় ডাস্টবিনেও। দাউদাউ করে জ্বলতে থাকে  ট্রান্সফর্মার ও আবর্জনার স্তূপ। কালো ধোঁয়া ঢাকে এলাকা।
রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার কুলটির নিয়ামতপুর জিটি রোডের পাশে একটি ট্রান্সফর্মারে হঠাৎই আগুন লেগে যায়। ট্রান্সফর্মারটির নিচে ছিল ডাস্টবিন। আগুন ধীরে ধীরে আবর্জনায় ছড়াতে শুরু করে। আগুনে জ্বলে যায় ট্রান্সফর্মারের কেবল।
আরও পড়ুনঃ ব্রিজ ভাঙল ফালাকাটায়! বঙ্কিম সেতু দু’ভাগ হয়ে নদীতে ডাম্পার, দেওগাঁও ও জটেশ্বরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন
অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী খবর দেয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে। স্থানীয়রা শুরু করে আগুন নেভানোর কাজ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা বিদ্যুৎ ভ্যান নিয়ে হাজির হয় এলাকায়। আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিনও পাঠানো হয়। কিন্তু ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Asansol Fire: কুলটিতে রাস্তার ধারে ট্রান্সফর্মারে আগুন! জ্বলে উঠল আবর্জনার পাহাড়, দূষিত ধোঁয়ায় ঢাকল চারিদিক
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে? জেনে নিন
আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে? জেনে নিন
  • আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস !

  • আবহাওয়ার পরিবর্তন কবে থেকে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement