advertisement

আচমকা বহুতল থেকে ভেঙে পড়ল লোহার পাইপ! হাওড়া হাটে মর্মান্তিক মৃত্যু ২ জনের

Last Updated:

Accident News: মঙ্গলবার সকালে হাওড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া হাট বিজনেস টাওয়ার থেকে হঠাৎ ভেঙে পড়ে একটি ভারি লোহার পাইপ। সেই পাইপের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যবসায়ী ও এক শ্রমিকের।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মঙ্গলবার সকালে হাওড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া হাট বিজনেস টাওয়ার থেকে হঠাৎ ভেঙে পড়ে একটি ভারি লোহার পাইপ। সেই পাইপের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যবসায়ী ও এক শ্রমিকের। দুর্ঘটনার সময় হাওড়া হাট চলছিল, ফলে মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালেও হাটে ব্যবসা চলছিল। হঠাৎই একটি বিকট শব্দ শোনা যায়। হাওড়া পুরসভার পিছনে অবস্থিত বহুতল হাট কমপ্লেক্সের ওপর থেকে নিচে ভেঙে পড়ে লোহার পাইপটি। পাইপটি সরাসরি হাটের মধ্যে পড়ায় সেখানে থাকা মানুষজন কিছু বুঝে ওঠার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। অল্পের জন্য রক্ষা পান আশপাশে থাকা বহু মানুষ।
advertisement
এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ী ও এক শ্রমিকের। মৃত ব্যবসায়ীর নাম শেখ ইরফান। অপর মৃত ব্যক্তি খোকন নামে পরিচিত, যিনি একজন শ্রমিক ছিলেন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় হাওড়া হাট এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ তৈরি হয়।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এবং কেন বহুতল কমপ্লেক্স থেকে লোহার পাইপটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আচমকা বহুতল থেকে ভেঙে পড়ল লোহার পাইপ! হাওড়া হাটে মর্মান্তিক মৃত্যু ২ জনের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement