advertisement

West Burdwan News: 'এই' চা পরিবেশন করা হয় বিশেষ পদ্ধতিতে, উপকরণেও থাকে চমক! কোথায় পাবেন? রইল হদিশ

Last Updated:

পঞ্জাবি ধাবাগুলিতে চা পরিবেশনের নিজস্ব পন্থা থাকে। পঞ্জাবি ধাবার চায়ের স্বাদ হয় অনন্য। কড়া চা খেয়ে অনেকেই মেজাজটা তরতাজা হয়ে যায়। তেমনি পঞ্জাবি স্টাইল চা খেতে হলে আপনাকে আসতে হবে বুদবুদের কোটা মোড়ে।

+
পাঞ্জাবি

পাঞ্জাবি স্টাইল চা।

পশ্চিম বর্ধমান : চা খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ব্যস্ততা হোক অথবা অবসর, শীত অথবা গ্রীষ্ম, যেকোনও সময়ই এক কাপ চা এনে দেয় স্বস্তি। আবার অনেকে ভালবাসেন বিভিন্ন স্বাদের চায়ের স্বাদ নিতে। কখনও কখনও আবার চা পরিবেশনের পন্থাও নজর কেড়ে নেয় খুব সহজে।
পঞ্জাবি ধাবাগুলিতে চা পরিবেশনের নিজস্ব পন্থা থাকে। পঞ্জাবি ধাবার চায়ের স্বাদ হয় অনন্য। কড়া চা খেয়ে অনেকেই মেজাজটা তরতাজা হয়ে যায়। তেমনি পঞ্জাবি স্টাইল চা খেতে হলে আপনাকে আসতে হবে বুদবুদের কোটা মোড়ে। সেখানে রয়েছে একটি পাঞ্জাবি ধাবা। যেখানে সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পাওয়া যায় পঞ্জাবি-ধাবা স্টাইল স্পেশাল চা।
advertisement
advertisement
এখানে চা পরিবেশনও করা হয় বিশেষ ভাবে। বাহারি ভাঁড়ে দেওয়া হয় চা। এটি দালার পদ্ধতিও বেশ অভিনব, চায়ের কাপ থেকে পাত্রের দূরত্ব থাকে অনেকটা। অনেকটা উঁচু থেকে কাপে ঢেলে দেওয়া হয় চা। এটা ছাড়াও এই চায়ের একটি বিশেষত্ব হল খাঁটি দুধে এই চা করা হয়। মেশানো হয় না জল।
advertisement
সপ্তাহের প্রত্যেকদিন এখানে সকাল ৮ টা থেকে চায়ের দোকান খুলে দেওয়া হয়। চা পাওয়া যায় রাত ৯ টা পর্যন্ত। দু’রকম ভাঁড়ে চা পরিবেশন করা হয়। ছোট ভাঁড়ের দাম ১০ টাকা। অন্যদিকে, বড় ভাঁড় ২০ টাকা।
advertisement
দোকানের মালিক অর্পিতা মজুমদার বলছেন, “সারা বছরই এখানে চায়ের চাহিদা থাকে। শীতকালে চা বিক্রি বেশি হয়। তবে যেহেতু জাতীয় সড়কের পাশে এই ধাবা অবস্থিত, তাই সকাল থেকে চায়ের স্বাদ নিতে ভিড় লেগে থাকে ক্রেতাদের।”
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: 'এই' চা পরিবেশন করা হয় বিশেষ পদ্ধতিতে, উপকরণেও থাকে চমক! কোথায় পাবেন? রইল হদিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement