advertisement

Paschim Bardhaman: বিধিভঙ্গ করে গাছে লাগানো হচ্ছে দলীয় ব্যানার, পতাকা

Last Updated:

গাছে পেরেক পুঁতে দলীয় পতাকা লাগিয়ে রাখতে দেখা গিয়েছে আসানসোলের বেশ কয়েকটি ওয়ার্ডে। বিভিন্ন দলের দলীয় পতাকা লাগানো রয়েছে সে?

+
আসানসোলে,

আসানসোলে, গাছের গায়ে লাগিয়ে রাখা হয়েছে দলীয় ব্যানার, পতাকা।

আসানসোলঃ পুর নির্বাচনে শহরের উন্নতিকরণের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলি। জনসমর্থন আদায়ের জন্য শহরবাসীর উন্নতিকরণের দিকে নজর দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বৃক্ষরোপণ এবং সবুজ রক্ষার। অথচ বিধি ভঙ্গ করে সেই গাছের গায়ে লাগানো হচ্ছে দলীয় পতাকা, ব্যানার। গাছে পেরেক পুঁতে দলীয় পতাকা লাগিয়ে রাখতে দেখা গিয়েছে আসানসোলের বেশ কয়েকটি ওয়ার্ডে। বিভিন্ন দলের দলীয় পতাকা লাগানো রয়েছে সেখানে। নির্বাচনী বিধি ভঙ্গ করে চলছে এই কাজ। যা নিয়ে সমালোচনার ঝড় তুলছেন শহরবাসী। যদিও সমস্ত রাজনৈতিক দলের নেতারা বলছেন, এই কাজ একেবারেই বাঞ্ছনীয় নয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: বিধিভঙ্গ করে গাছে লাগানো হচ্ছে দলীয় ব্যানার, পতাকা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement