advertisement

Paschim Bardhaman: দেশের স্বর্ণকন্যা সীমা দত্ত! জয় চারটি সোনার পদক

Last Updated:

তাঁকে দেশের সোনার মেয়ে বললে ভুল হবে না। একই প্রতিযোগিতায় চার-চারটি স্বর্ণপদক পেয়ে তিনি আজ বাংলার স্বর্ণকন্যা। সীমা দত্ত। দুর্গাপুরের বাসিন্দা। তিনি একজন গৃহবধূ।

+
title=

পশ্চিম বর্ধমান : তাঁকে দেশের সোনার মেয়ে বললে ভুল হবে না। একই প্রতিযোগিতায় চার-চারটি স্বর্ণপদক পেয়ে তিনি আজ বাংলার স্বর্ণকন্যা। সীমা দত্ত। দুর্গাপুরের বাসিন্দা। তিনি একজন গৃহবধূ। সঙ্গে পাওয়ারলিফটিং ওস্তাদ। সম্প্রতি এশিয়ান পাওয়রলিফটিং চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণ পদক জিতেছেন তিনি। একই প্রতিযোগিতায় তিনি চারটি স্বর্ণ পদক জিতেছেন। একই প্রতিযোগিতায় তিনি বিভিন্ন বিভাগে স্বর্ণপদক জয় পেয়েছেন তিনি। ৬৩ পাওয়ার লিফটিং বিভাগে তিনি স্বর্ণ পদক পেয়েছেন। পেয়েছেন আরও দুটি বিভাগে স্বর্ণপদক। পাশাপাশি ওভারঅল পারফরম্যান্সের ভিত্তিতে তিনি একটি স্বর্ণপদক জয় করতে পেরেছেন। অন্যদিকে, এই সমস্ত জয়ের হাত ধরেই তিনি এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার খেতাব জিতে নিয়েছেন। একসঙ্গে এক্তগুলি সাফল্য নিয়ে তিনি দুর্গাপুর শহরে পা রেখেছেন।
সীমা দেবীর এই সাফল্যে গর্বিত তার পরিবার। একইসঙ্গে সীমা দত্তের সাফল্যে গর্বিত জেলার মানুষ। কাজী নজরুল বিমানবন্দরে সীমা দত্তকে স্বাগত জানাতে হাজির হন জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্তা। তাদের ধন্যবাদ জানিয়েছেন এই স্বর্ণকন্যা। পাশাপাশি তিনি ধন্যবাদ দিয়েছেন তার কোচ থেকে শুরু করে পরিবার এবং সমস্ত শুভানুধ্যায়ী এবং সহযোগীদের। একই প্রতিযোগিতায় জেলার আর এক বাসিন্দা অংশ সিং নজরকাড়া সাফল্য পেয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ আদিবাসী প্রধান এলাকায় বিশেষ ‘দুয়ারে সরকার’ ক্যাম্প
তিনি একটি স্বর্ণপদক এবং দুটি রৌপ্য পদক জিতে নিয়েছেন। জানা গিয়েছে, আপাতত সীমা দত্তের লক্ষ্য কমনওয়েলথ গেমস এবং ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই কমনওয়েলথ গেমসে পাওয়ারলিফটিং এর জন্য তিনি নির্বাচিত হয়েছেন। তাছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি নির্বাচিত হয়েছেন। যা অনুষ্ঠিত হবে কানাডায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তৈরি হচ্ছে বহুতল, তার জন্য অবৈধভাবে যা করা হল...
আপাতত এই সাফল্য ধরে রেখে আরও এগিয়ে যেতে চান সীমা দেবী। গৃহবধূর মনের জোর এবং শক্তিকে বাহবা দিয়েছেন সবাই। সবার প্রার্থনা বাংলার এই সোনার মেয়ে যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারেন। সাফল্য ধরে রেখে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দেশের স্বর্ণকন্যা সীমা দত্ত! জয় চারটি সোনার পদক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement