advertisement

West Bardhaman News: একদিনে ১২ টি বৈদ্যুতিন রেল ইঞ্জিন তৈরি করে নজির চিত্তরঞ্জনের

Last Updated:

গত ২৯ মার্চ সিএলডব্লিউ-র সকল কর্মী, আধিকারিকরা মিলে রাতদিন কাজ করে এই সাফল্য অর্জন করেছেন।

পশ্চিম বর্ধমান: নতুন নজির গড়ল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। মাত্র একদিন অর্থাৎ ২৪ ঘণ্টায় ১২ টি বৈদ্যুতিন রেল ইঞ্জিন তৈরির রেকর্ড করল তারা।
চিত্তরঞ্জন লোকোমোটিভ সূত্রে জানা গিয়েছে, মার্চের শেষ দিকে তারা এই রেকর্ড করেছে। গত ২৯ মার্চ সিএলডব্লিউ-র সকল কর্মী, আধিকারিকরা মিলে রাতদিন কাজ করে এই সাফল্য অর্জন করেছেন। সেখানকার আধিকারিকরা মনে করছেন, এর আগে যে সমস্ত কৃতিত্বের পালক চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের মুকুটে ছিল সেগুলির থেকে এই সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন প্রধান কাঁচামাল সরবরাহ নিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একদিনে এই রেকর্ড সংখ্যক ট্রেনের ইঞ্জিন তৈরি করা বিশাল সাফল্যের পরিচয়।
advertisement
advertisement
এই সাফল্যের জন্য চিত্তরঞ্জন লোকোমোটিভের জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ সংস্থার সকল কর্মী এবং আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটা অসাধারণ এক সাফল্য। কর্মী ও আধিকারিকদের যৌথ প্রচেষ্টার ফলে এই সাফল্য অর্জন করা গিয়েছে। আগামী দিনেও তাঁরা এই সাফল্য ধরে রাখতে চান বলে জানান জিএম।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: একদিনে ১২ টি বৈদ্যুতিন রেল ইঞ্জিন তৈরি করে নজির চিত্তরঞ্জনের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement