advertisement

Paschim Bardhaman News: পানাগড় রেল পুকুরে ছট পুজোয় ব্যাপক ভিড়, নতুন ঘাটে সমাগম বহু মানুষের

Last Updated:

প্রতিবছরের মত এ বছরও পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুরে মহা ধুমধামে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন সকালে সূর্য উদয়ের সময় সূর্যদেবকে স্মরণ করে পুজো দেন ভক্তরা। কয়েক হাজার ভক্ত এদিন স্টেশন সংলগ্ন জলাশয়ে পুজো দিতে ভিড় জমান।

+
title=

#পানাগড় : প্রতিবছরের মত এ বছরও পানাগড় স্টেশন সংলগ্ন রেল পুকুরে মহা ধুমধামে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন সকালে সূর্য উদয়ের সময় সূর্যদেবকে স্মরণ করে পুজো দেন ভক্তরা। কয়েক হাজার ভক্ত এদিন স্টেশন সংলগ্ন জলাশয়ে পুজো দিতে ভিড় জমান। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তার গোটা জলাশয়ে কাঁকসা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা কড়া নজরদারি রেখেছিলেন। কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও সেখান উপস্থিত ছিলেন পানাগড় আরপিএফ পোস্ট - এর ওসি।
স্থানীয়রা জানিয়েছেন, দু'বছর করোনার জন্য তেমনভাবে পুজো করা সম্ভব হয়নি। তাই এবছর মহা ধুমধামে পুজো করার পাশাপাশি, বিপুল সংখ্যায় মানুষ পুজো দিতে ভিড় জমিয়েছিলেন। সূর্য উদয়ের সঙ্গে শুরু হয় পূজা-অর্চনা। এদিন সকালের পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সম্পন্ন হয়েছে এ বছরের ছট পুজো। প্রসঙ্গত, চলতি বছরে ছট পুজোর আগে পানাগড়ে আরও একটি নতুন ছট ঘাট চালু করা হয়েছে। পানাগড় রেল পুকুর ছটঘাটে প্রচুর সংখ্যায় মানুষের ভিড় হয়।
advertisement
আরও পড়ুনঃ উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে আসানসোলে সম্পন্ন ছট পুজো
সেখানে ভিড় কিছুটা নিয়ন্ত্রণ করতেই পানাগড় চার নম্বর রেলগেট সংলগ্ন একটি জলাশয় নতুন ছট ঘাট তৈরি করা হয়েছে। ছট পুজো কমিটির সদস্যরা সেই ঘাট কয়েকদিন আগে থেকে পরিষ্কার করেছিলেন। সেখানেও স্থানীয় বেশ কয়েকটি পরিবার ভিড় জমিয়েছিলেন ছট পুজো পালনের জন্য। যদিও নতুন ঘাট করা হলেও, রেল পুকুরে অতিমাত্রায় জনসমাগম হয়েছিল কাকভোর থেকেই। ফলে ওই জায়গায় সকাল থেকে কিছুটা যানজট দেখা যায়। যদিও প্রশাসনের তৎপরতায় যানজট বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা হয়নি।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: পানাগড় রেল পুকুরে ছট পুজোয় ব্যাপক ভিড়, নতুন ঘাটে সমাগম বহু মানুষের
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement