advertisement

West Bardhaman News: জঙ্গলে আগুন লাগানো ঠেকাতে কড়া পদক্ষেপ, আশেপাশের গ্রামে শুরু হয়েছে অভিযান

Last Updated:

গত কয়েক বছর ধরে শীতের শেষে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে জঙ্গলের শুকনো কাঠে। এর ফলে দাবানল ছড়িয়ে পড়ছে। ঘন জঙ্গলের বড় অংশ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেন জঙ্গলে আগুন লাগানো হয় তার কারণ সত্যিই অজানা। কিন্তু এতে ক্ষতি হয় মারাত্মক। নষ্ট হয়ে যায় প্রচুর দামি গাছ, নষ্ট হয় বন্যপ্রাণ। আর তাই কড়া হাতে এবারের পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিল প্রশাসন।

+
title=

পশ্চিম বর্ধমান: বারবার সতর্ক করা সত্ত্বেও লাভ হয়নি। দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে শীতের শেষে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে জঙ্গলের শুকনো কাঠে। এর ফলে দাবানল ছড়িয়ে পড়ছে। ঘন জঙ্গলের বড় অংশ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেন জঙ্গলে আগুন লাগানো হয় তার কারণ সত্যিই অজানা। কিন্তু এতে ক্ষতি হয় মারাত্মক। নষ্ট হয়ে যায় প্রচুর দামি গাছ, নষ্ট হয় বন্যপ্রাণ। আর তাই কড়া হাতে এবারের পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিল প্রশাসন। বন বিভাগ ঠিক করেছে জঙ্গলে আগুন দেওয়া ঠেকাতে এবার তারা অভিযান চালাবে।
বন বিভাগের পানাগড় রেঞ্জের অন্তর্গত কাঁকসা, বুদবুদ এবং আউশগ্রাম এলাকার জঙ্গলকে আগুনের হাত থেকে রক্ষা করতে জোরদার করা হয়েছে তল্লাশি। জঙ্গলের আশেপাশে কেউ গেলেই ভালোভাবে পরীক্ষা করে দেখছেন বনকর্মীরা। চলছে কড়া নজরদারি। জানা গিয়েছে এই তল্লাশি অভিযানে গত কয়েকদিনের মধ্যে জঙ্গলের আশপাশ থেকে প্রচুর পরিমানে আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত লাইটার ও দেশলাই উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে পানাগড়ের রেঞ্জার জানান, কিছু অসাধু মানুষ জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। কী কারণে আগুন লাগানো হচ্ছে সেটা স্পষ্ট হয়নি। তবে জঙ্গলে আগুন লাগার ফলে মূল্যবান গাছ যেমন পুড়ে যাচ্ছে, তেমনভাবে ক্ষতি হচ্ছে বন্য প্রাণীর। তাই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ব্যানার পোস্টার লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। এছাড়াও অসাধু ব্যক্তিদের ধরতে জঙ্গল লাগোয়া গ্রামের স্থানীয় মানুষদের সহযোগিতা নেওয়া হচ্ছে। গ্রামবাসীরা বন দফতরকে পূর্ন সহযোগিতা করছে বলে জানানো হয়েছে বন দফতরের পক্ষ থেকে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: জঙ্গলে আগুন লাগানো ঠেকাতে কড়া পদক্ষেপ, আশেপাশের গ্রামে শুরু হয়েছে অভিযান
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement