advertisement

West Burdwan News: কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র-জায়াকে দ্বিতীয় নোটিশ পুলিশের, তবে দেখা নেই চৈতালির!

Last Updated:

এদিন সকাল দশটা নাগাদ পুলিশকর্মীরা চৈতালি তিওয়ারির আসানসোলের আবাসনে যান।

+
কম্বল

কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র-জায়াকে দ্বিতীয় নোটিশ

#পশ্চিম বর্ধমান: আইন অনুযায়ী দ্বিতীয় নোটিশ দিতে গিয়েও খালি হাতে ফিরতে হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের। এদিনও চৈতালি তিওয়ারিকে দ্বিতীয় নোটিশ দিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকর্মীদের। এদিন সকাল দশটা নাগাদ পুলিশকর্মীরা চৈতালি তিওয়ারির আসানসোলের আবাসনে যান। কিন্তু এদিনও আবাসন তালা বন্ধ ছিল। ফলে এদিনও খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকর্মীদের।
কম্বল বিতরণ কাণ্ডে মৃত্যুর ঘটনায়, অনুষ্ঠানের অন্যতম আয়োজক চৈতালি তিওয়ারিকে দ্বিতীয় নোটিশ দিতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু প্রথম দিনের মতো, এদিনও বাড়িতে ছিলেন না জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারি। ফলে আবাসন তালা বন্ধ অবস্থায় দেখে আর জিজ্ঞাসাবাদ করতে পারেননি পুলিশকর্মীরা। অন্যদিকে, এই ঘটনায় চৈতালি তিওয়ারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: একের পর এক দোকানে চুরি, সিসিটিভিতেও ধরা পড়ছে না চোর! হুগলিতে চাঞ্চল্য
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিব চর্চা নামের সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় এক শিশু-সহ তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি আয়োজকদের পক্ষ থেকে। ফলে এই ঘটনায় পদপৃষ্ট হয়ে মৃত্যুর জন্য আয়োজকদের দিকে গাফিলতির অভিযোগ উঠছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বভারতীতে পৌষমেলা না হলেও হবে পৌষ উৎসব, জানুন
দুর্ঘটনার পরে পাঁচ জনের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমে চৈতালি তিওয়ারিকে নোটিশ দিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। কিন্তু পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় যে নোটিশ দেওয়া হয়েছে, সেদিনেও চৈতালি তিওয়ারির আবাসন তালা বন্ধ অবস্থায় দেখা গিয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র-জায়াকে দ্বিতীয় নোটিশ পুলিশের, তবে দেখা নেই চৈতালির!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement